বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নবীগঞ্জে জামায়াতের মিছিলে পুলিশের বাধা ॥ শিবিরের কলেজ সভাপতি আটক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০১৪
  • ৬২৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের আমীর মাওঃ মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় ঘোষনার প্রতিবাদে গতকাল বুধবার বিকালে নবীগঞ্জে জামায়াতে ইসলামের বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ ছত্রভঙ্গ করে দিয়েছে। ফলে মিছিল না করেই দৌড়ে পালাতে সক্ষম হয়েছে শিবির কর্মীরা। এদিকে মঙ্গলবার দিবাগত গভীর রাতে নাশকতা এড়াতের শহরে জামায়াত শিবিরের বিভিন্ন নেতাকর্মীদের বাসায় হানা দেয় পুলিশ। এ সময় কলেজ ছাত্রশিবিরের সভাপতি আলিমূল ইসলাম তালুকদার (২২)কে আটক করে পুলিশ।
উল্লেখ্য, গতকাল বুধবার মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের আমীর মাওঃ মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে রায় ঘোষনাকে কেন্দ্র করে সারা দেশের ন্যায় নবীগঞ্জেও শিবির কর্মীদের মধ্যে উৎকন্ঠা ও উত্তেজনা বিরাজ করে। যে কোন নাশকতা এড়াতে পুলিশ সর্ব্বোচ্চ সর্তকতাবস্থায় ছিল। সহকারী পুলিশ সুপার নাজমুল ইসলাম ও থানার অফিসার ইনচার্জ লিয়াকত আলীর নেতৃত্বে নতুন বাজার মোড়ে বিপুল সংখ্যক পুলিশ অবস্থান নেয়। দুপুর ১২.২০ মিনিটে জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর ফাসিঁর রায় ঘোষনা হয়। এর প্রতিবাদে বিকাল সাড়ে ৪টার দিকে নবীগঞ্জ পৌর ও উপজেলা জামায়াত শিবির শহরের শেরপুর রোডস্থ আল-করিম জামে মসজিদের সামন থেকে একটি বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ ধাওয়া করে। পুলিশের ধাওয়া খেয়ে জামায়াত কর্মীরা ছত্রভঙ্গ হয়ে দিগি¦দিক পালিয়ে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com