রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

মাধবপুরে আন্দিউড়ায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

  • আপডেট টাইম সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ১২ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার আন্দিউড়ায় এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল রবিবার (১৬ আগস্ট) সকাল ১১টায় আন্দিউড়া আল-জামিয়া মোহাম্মাদিয়া মদিনাতুল উলুম মাদরাসার ব্যবস্থাপনায় মাদরাসা প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে আন্দিউড়া উম্মেতুন্নেছা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া হয়। কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, নগদ অর্থ ও বিভিন্ন উপহার তুলে দেওয়া হয়। সংবর্ধনা পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করে এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল করার প্রত্যয় ব্যক্ত করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জগদীশপুর হাই স্কুল ও কলেজের সাবেক সহকারী প্রধান শিক্ষক সৈয়দ মুদরিকুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন মো. আবুল কাশেম। প্রধান অতিথি ছিলেন আন্দিউড়া উম্মেতুন্নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমিনুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্দিউড়া আল-জামিয়া মোহাম্মাদিয়া মদিনাতুল উলুম মাদরাসার শিক্ষা সচিব মো. রজব আলী, ইটাখলা ফাজিল মাদরাসার প্রভাষক ও পশ্চিম আন্দিউড়া শেখ বাড়ি জামে মসজিদের খতিব আতাউল্লাহ বিন সানাউল্লাহ, সাবেক ধর্মীয় শিক্ষক মো. ফাকক মিয়া, মো. লাবু মিয়া, আমজাদ হোসেন চৌধুরী, মাওলানা মুফতি আব্দুল আলীম, জাহাঙ্গীর আলম, ধর্মীয় শিক্ষক মো. নাজিম উদ্দিন, আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহীন মিয়া, তাজুল ইসলামসহ শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা হলো-শেখ মাহিম, ঝলক দেব, ঝর্ণা বেগম, বিষ্ণু প্রিয়া সরকার, মুহতাসিম করিম চৌধুরী ও সাজিয়া আফরিন নিহা।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনের পেছনে তাদের মেধা ও পরিশ্রমের পাশাপাশি শিক্ষক ও অভিভাবকদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। শুধু পরীক্ষায় ভালো ফল করলেই হবে না, শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ, আদর্শ ও ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও সমাজের কল্যাণে কাজ করতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com