শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

চোখ হারানো নবীগঞ্জের আলিফ চৌধুরীর পাশে সিনিয়র সাংবাদিক মুরাদ আহমদ

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ২১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ঢাকার আগারগাঁওয়ে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন নবীগঞ্জের চোখ হারানো আলিফ চৌধুরীর পাশে দাঁড়িয়েছেন সিনিয়র সাংবাদিক মুরাদ আহমদ।
গতকাল সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যায় তিনি হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন আলিফ চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি আলিফের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসার বিষয়ে তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। সাক্ষাৎকালে সিনিয়র সাংবাদিক মুরাদ আহমদ আলিফ চৌধুরী ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে চিকিৎসার অগ্রগতি সম্পর্কে অবগত হন। পাশাপাশি আলিফের চিকিৎসার সার্বিক সহযোগিতায় পাশে থাকার আশ্বাস দেন তিনি। এ সময় তিনি আলিফ চৌধুরীর দ্রুত সুস্থতা ও পূর্ণাঙ্গ আরোগ্য কামনা করেন। আলিফ চৌধুরী বর্তমানে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার চিকিৎসা ও সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে সবার সহযোগিতা ও দোয়া কামনা করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com