রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

হবিগঞ্জ জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক মনোনীত করায় মোঃ আব্বাস উদ্দিনের কৃতজ্ঞতা প্রকাশ

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ২৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক হিসেবে আমাকে মনোনীত করায় কেন্দ্রীয় রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান জনাব ব্যারিস্টার আব্দুস সালাম এবং হবিগঞ্জ জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সভাপতি ও হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক জনাব আহমেদ আলী মুকিব ভাইয়ের প্রতি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।
আমার প্রতি যে আস্থা ও বিশ্বাস আপনারা রেখেছেন, তা আমার জন্য অত্যন্ত সম্মানের এবং একই সঙ্গে একটি বড় দায়িত্বের। রেড ক্রিসেন্ট একটি মানবিক ও সেবামূলক প্রতিষ্ঠান। মানুষের বিপদে, দুর্যোগে ও সংকটে পাশে দাঁড়ানোই এর মূল লক্ষ্য। তাই এই দায়িত্বকে আমি শুধু একটি পদ হিসেবে নয়, বরং মানুষের কল্যাণে কাজ করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে বিবেচনা করছি।
আমি সর্বদা সততা, নিষ্ঠা, স্বচ্ছতা ও দায়িত্বশীলতার সঙ্গে আমার ওপর অর্পিত দায়িত্ব পালন করার সর্বোচ্চ চেষ্টা করব। হবিগঞ্জ জেলার অসহায়, দুস্থ ও দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক সেবাকে আরও কার্যকর ও গতিশীল করার লক্ষ্যে সকলের সহযোগিতা নিয়ে কাজ করতে চাই।
এই নতুন দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি এবং মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে পারি—এ জন্য সকলের দোয়া, ভালোবাসা ও আন্তরিক সহযোগিতা কামনা করছি।
মহান আল্লাহ যেন আমাকে সততা ও নিষ্ঠার সঙ্গে মানুষের সেবা করার তৌফিক দান করেন এবং আমার প্রতিটি ভালো উদ্যোগকে কবুল করেন। আমিন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com