শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

বাহুবলে র‌্যাবের অভিযানে ১৫ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ১৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে র‌্যাব-৯-এর অভিযানে ১৫ কেজি গাঁজাসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। র‌্যাব জানায়, অভিযানের সময় আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে তারা তাদের হেফাজতে গাঁজা থাকার কথা স্বীকার করে। পরে তাদের দেখানো মতে একটি কালো রঙের স্কুলব্যাগের ভেতর স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় গাঁজাসহ চারজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন বান্দরবানের আলীকদম থানার ছাবের মিয়া পাড়া এলাকার মৃত রবি শীলের ছেলে রাজিব শীল (৩৯), চুনারুঘাট থানার পশ্চিম ডুলনা এলাকার মো. শফিক মিয়ার ছেলে উসমান গণি (৩৫), মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার ফুলছড়া চা-বাগান এলাকার পরেশ বাকতির ছেলে সঞ্জু বাকতি (২৮) এবং চুনারুঘাট থানার জোয়ারমাগুর উন্ডা এলাকার কবির মিয়ার মেয়ে ফারজানা আক্তার (২৬)। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা পরস্পর যোগসাজশে মৌলভীবাজার জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিল। এ ঘটনায় তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে র‌্যাব।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com