বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার

  • আপডেট টাইম বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ২০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযানে প্রতারণার মাধ্যমে খোয়া যাওয়া ও বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া নগদ ৮ লাখ ৬১ হাজার টাকা এবং ৩১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। হবিগঞ্জ জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল (ডিবি) জেলার বিভিন্ন থানায় ভুক্তভোগীদের দায়ের করা সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে তথ্য প্রযুক্তির সহায়তায় এ সব উদ্ধার করে। পুলিশ সুপার মোঃ তারেক মাহমুদের সার্বিক দিক নির্দেশনায় সাইবার ক্রাইম মনিটরিং সেল সাইবার প্রতারণা প্রতিরোধ এবং ভুক্তভোগীদের সহায়তায় নিয়মিত কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় সাইবার ক্রাইম মনিটরিং সেলের একটি চৌকস দল জেলার বিভিন্ন থানায় দায়ের করা জিডির সূত্র ধরে বিকাশ ও নগদের মাধ্যমে প্রতারণা করে হাতিয়ে নেওয়া টাকা এবং বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধারে অভিযান পরিচালনা করে। অভিযানে চারজন ভুক্তভোগীর সর্বমোট ৮ লাখ ৬১ হাজার টাকা এবং ৩১ জনের ৩১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গতকাল মঙ্গলবার পুলিশ সুপার কার্যালয়ে উদ্ধার করা টাকা ও মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেন পুলিশ সুপার মোঃ তারেক মাহমুদ। উদ্ধার করা টাকা ও মোবাইল ফোন ফিরে পেয়ে ভুক্তভোগীরা স্বস্তি প্রকাশ করেন। পুলিশের এ ধরনের কার্যক্রমে সাইবার প্রতারণার শিকার ও মোবাইল হারানো মানুষের মধ্যে আস্থা ও স্বস্তি ফিরে এসেছে। জেলা পুলিশ জানিয়েছে, সাইবার অপরাধ প্রতিরোধ এবং ভুক্তভোগীদের হারানো অর্থ ও সম্পদ উদ্ধারে এ ধরনের অভিযান ও কার্যক্রম অব্যাহত থাকবে।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com