শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

হবিগঞ্জে নাগরিক ভোগান্তি কমাতে অবৈধ টমটমের বিরুদ্ধে অভিযান

  • আপডেট টাইম সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ১৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে যানজট নিরসনে অবৈধ টমটম আটক অভিযান পরিচালনা করেছে হবিগঞ্জ পৌরসভা। গতকাল রোববার সকাল থেকে শহরের শায়েস্তানগর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। সম্প্রতি হবিগঞ্জ শহরে পৌরসভার ইস্যুকৃত পার্কিং ফি নম্বর প্লেট ছাড়াই অনেক টমটম চলাচল করতে দেখা যায়। পৌরসভা সূত্রে জানা গেছে, হবিগঞ্জ পৌর এলাকায় পৌরসভা ইস্যুকৃত নম্বর প্লেটধারী ১ হাজার ৩০০টি টমটম চলাচলের অনুমোদন রয়েছে। তবে অনুমোদনহীন টমটমগুলো পৌর এলাকার বাইরে থেকে অবাধে শহরে প্রবেশ করায় বিভিন্ন সড়কে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। এতে নাগরিকদের ভোগান্তি বাড়ছে এবং স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। শহরের রাস্তাগুলো যানজটমুক্ত রাখতে এবং নাগরিকদের ভোগান্তি কমাতে অবৈধ টমটমের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে হবিগঞ্জ পৌরসভা।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com