বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

মরহুম অ্যাডভোকেট আব্দুল করিম আখনজী’র স্ত্রীর দাফন সম্পন্ন

  • আপডেট টাইম মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০১৪
  • ৫৪৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বৃন্দাবন কলেজ কোয়ার্টারের বাসিন্দা মরহুম অ্যাডভোকেট আব্দুল করিম আখনজীর স্ত্রী মোছাঃ মাহমুদা খাঁনমের দাফন সম্পন্ন করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১০ টায় স্থানীয় শিরিষতলা প্রাঙ্গণে মরহুমার ১ম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। প্রথম জানাজার নামাজ পূর্বে মরহুমার স্মৃতিচারণ করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন হবিগঞ্জ পৌর সভার মেয়র আলহাজ্ব জিকে গউছ, জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন, অ্যাডভোকেট আব্দুল মোতালিব, ডাঃ জমির আলী, মরহুমার ভাই লাখাই উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সালেহ উদ্দিন আহমেদ, মরহুমার পুত্র অ্যাডভোকেট মাসুদ করিম আখনজী তাপস প্রমুখ। জানাজার নামাজে দৈনিক খোয়াই সম্পাদক আলহাজ্ব শামীম আহছান, লুকড়া ইউপি চেয়ারম্যান ফরহাদ হোসেন আব্বাস, ডাঃ এসএস আল-আমিন সুমনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আইনজীবি, সাংবাদিক ও বিশিষ্ট মুরুব্বীয়ানসহ বিভিন্ন শ্রেণী পেশা ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন।
সকাল ১১টায় মরহুমার গ্রামের বাড়ি বানিয়াচং উপজেলার আতুকুড়া ফুটবল মাঠে ২য় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। উক্ত জানাজার নামাজ পূর্বে মরহুমার স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন বানিয়াঙ্গ-আজমিরীগঞ্জ আসনের সংসদ সদস্য অ্যডভোটে আব্দুল মজিদ খাঁন, সুবিদপুর ইউপি চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী, মরহুমার ভাই লাখাই উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সালেহ উদ্দিন আহমেদ, মরহুমার পুত্র অ্যাডভোকেট মাসুদ করিম আখনজী তাপস। জানাজার নামাজ শেষে আতুকুড়া গ্রামের পারিবারিক কবরস্থানে তার স্বামী অ্যাডভোকেট আব্দুল করিম আখনজী’র কবরের পাশে মরহুমার দাফন সম্পন্ন করা হয়।
শোক প্রকাশ
হবিগঞ্জে বিশিষ্ট আইনজীবি মাসুদ করিম আখনজী তাপস ও বিশিষ্ট সাংবাদিক আতুকুড়া সুবিদপুর শিক্ষা কল্যাণ সমিতির সভাপতি ফেরদৌস করিম আখনজীর মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আতুকুড়া-সবিদপুর শিক্ষা কল্যাণ সমিতির সকল নেতবৃন্দ। সংবাদপত্রে প্রদত্ত বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com