শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

বিথঙ্গল ও দিল্লীর আখড়া নিয়ে ডকুমেন্টারী তৈরী হচ্ছে

  • আপডেট টাইম সোমবার, ১০ নভেম্বর, ২০১৪
  • ৬০১ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ের বিথঙ্গল ও কিশোরগঞ্জের দিল্লীর আখড়া নিয়ে ডকুমেন্টারী তৈরী করছে লন্ডন ভিত্তিক (বাংলা) চ্যানেল এস। গত শনিবার এ লক্ষে চ্যানেল এস এর একটি ইউনিট দিনব্যাপী দু’আখড়ার প্রাচীন পুরাকীর্তির (লোকেশন) ফুটেজ রেকর্ড ও মহন্তদের স্বাক্ষাৎকার নিয়েছে। এ ডকুমেন্টারী তৈরীতে সার্বিকভাবে তথ্য-উপাত্ত দিয়ে সহযোগিতা করছেন সাংবাদিক ও হাওর গবেষক আখলাক হুসেইন খান। উপ মহাদেশের মধ্যে বৈষ্ণব ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ বিথঙ্গল এর আখড়া। যা বড় আখড়া হিসেবে স্বীকৃত। হবিগঞ্জের রিচি গ্রামের বনমালী দাস ও জাহ্নবী দেবী দাসীর পুত্র শ্রীশ্রী রাম কৃষ্ণ গোস্বামী উপ মহাদেশের বিভিন্ন এলাকা ঘুরে পঞ্চদশ শতাব্দীর মাঝামাঝিতে হাওরপাড়ে বানিয়াচংয়ের বিথঙ্গল গ্রামে ৪০ একর জায়গা জুড়ে এ আখড়া প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে তার শিষ্যদের মাধ্যমে এই উপমহাদেশে ৩৬০টি বৈষ্ণব আখড়া প্রতিষ্ঠিত হয়। বিথঙ্গল বড় আখড়ার নিকটতম এলাকা কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার খাটকাল ইউনিয়নে দিল্লীর আখড়া অবস্থিত। দিল্লীর সম্রাটের অনুদানে এই আখড়াটি তৈরী হওয়াতে এর নাম করণ হয়েছে দিল্লীর আখড়া। ঐতিহাসিক বানিয়াচংয়ের বিথঙ্গল আখড়া ‘ওয়ার্ল্ড হ্যারিটেজ’ হিসেবে স্বীকৃতির অপেক্ষায় আছে বলে চ্যানেল এস এর প্রোগ্রাম প্রধান ও প্রযোজক গোবিন্দ রায় সুমন জানান। এ ইউনিটে চ্যানেল এস এর অন্যানের মধ্যে ডকুমেন্টারী তৈরীতে যুক্ত আছেন এডিটর সাজন্তা দাশ রুমা, প্রযোজক জালাল উদ্দিন রুমী, জুবায়ের আহমদ জুবের, তাপস দাশ, চ্যানেল এস এর বানিয়াচং প্রতিনিধি মখলিছ মিয়া, চিত্র গ্রাহক এর দায়িত্বে আছেন দেবাশীষ দাশ সাধন ও সহকারী সেলিম মিয়া।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com