রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

এমপি এডঃ আবু জাহিরের সাথে চা শ্রমিক নেতৃবৃন্দের সৌজন্য স্বাক্ষাৎ

  • আপডেট টাইম রবিবার, ১৬ নভেম্বর, ২০১৪
  • ৪৩৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৩ আসনের এমপি ও জেলা আওয়ামীলীগ সভাপতি এডঃ মোঃ আবু জাহিরের সাথে সৌজন্য স্বাক্ষাত করেছেন চা শ্রমিক নেতৃবৃন্দ। গতকাল রাতে এমপি আবু জাহিরের বাসভবনে তারা এই সৌজন্য স্বাক্ষাত করেন এবং ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় চা শ্রমিক নেতৃবৃন্দ বলেন, বঙ্গবন্ধু আমাদেরকে ভোটের অধিকার দিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে রেশনসহ বিভিন্ন সুযোগ সুবিধা বৃদ্ধি করেছেন। আমরা তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে জনসভায় উপস্থিত হব এবং প্রধানমন্ত্রীকে সম্মাননা স্মারক প্রদান করতে চাই।
শ্রমিকদের উদ্দেশ্যে এমপি আবু জাহির বলেন, সকল চা শ্রমিকই প্রধানমন্ত্রীকে ভালবাসেন। তাই যারা এখানে আসতে চান তাদের জন্য ব্যবস্থা করা হবে। তিনি প্রধানমন্ত্রীকে চা শ্রমিক কর্তৃক প্রদত্ত সম্মাননা স্মারক তুলে দেয়ার আশ্বাস দেন।
গতকাল সৌজন্য স্বাক্ষাতকালে উপস্থিত ছিলেন, বাংলাদেশ চা বোর্ডের আইন উপদেষ্টা এডঃ আবুল খায়ের, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এডঃ সিরাজুল হক চৌধুরী, এডঃ আলমগীর ভূইয়া বাবুল, চা শ্রমিক নেতা ও আদিবাসী ফোরাম হবিগঞ্জ জেলা শাখার সভাপতি স্বপন সাওতাল, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সদস্য যুবরাজ জরা, ইউপি মেম্বার ও চা শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সদস্য নিপেন পাল, আমু চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি হলেন কর্মকার, সাবেক সভাপতি অনিরুদ্ধ বারাইক, সাবেক সেক্রেটারী প্রদীপ সিংহ, এডঃ আব্দুল আজিজ সোহেল ও সুদীপ রায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com