রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

প্রধানমন্ত্রীর জনসভাস্থল নিউফিল্ড পরিদর্শন করেছেন জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তাবৃন্দ

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০১৪
  • ৬২৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ প্রধানমন্ত্রীর আসন্ন হবিগঞ্জ সফরে নির্ধারিত জনসভাস্থল নিউফিল্ড পরিদর্শন করেছেন জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। গতকাল সোমবার সকালে নিউফিল্ড পরিদর্শন করেন হবিগঞ্জ-লাখাইয়ের সংসদ সদস্য জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির, বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট এএম মজিদ খান, জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন, জেলা পরিষদ প্রশাসক ডাঃ মুশফিক হুসেন চৌধুরী, নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আলমগীর চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার কাউন্সিলর শেখ নূর হোসেন, গৌতম কুমার রায়, সড়ক ও জনপথ বিভাগ সিলেটের এডিশনাল চিফ ইঞ্জিনিয়ার ইফতেখার কবির, সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার আহমেদুর রহমান, সড়ক ও জনপথ বিভাগ হবিগঞ্জের নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম, হবিগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী মধুসুদন দাসসহ অন্যান্যরা। জনসভাস্থল নিউফিল্ডকে উপযুক্ত করে তুলতে ত্র“টিমুক্তভাবে কার্যক্রম সম্পন্ন করার জন্য এডভোকেট মোঃ আবু জাহির এমপি বিভিন্ন বিভাগের দায়িত্বপ্রাপ্তদের নির্দেশ দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com