প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক এডভোকেট শামছুল আলম চৌধুরী রাহাত এর মৃত্যুতে শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। প্রেসক্লাব সভাপতি মোঃ আব্দুর রকিব, নওরোজুল ইসলাম চৌধুরী, হারুনুর রশিদ হারুন সাই, মঈনুল হাসান রতন, সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, আব্দুল হক রেনু, মিজানুর রহমান সুমন, রামেন্দ্র কিশোর মিত্র, এডঃ হুমায়ুন কবির সৈকত, প্রভাষক ফিরুজুল ইসলাম চৌধুরী, সমীরণ চক্রবর্তী শংকু, সমুজ আলী আহমেদ, আসম আফজল আলী, আমীর ফারুক তালুকদার, প্রভাষক জালাল উদ্দিন রুমি, একেএম ফজলুল হক চৌধুরী সেলিম, কামরুজ্জামান আল রিয়াদ, কামরুল হাসান, সৈয়দ শাহিনুর রহমান, এডঃ আব্দুল আলীম তালুকদার, সৈয়দ এম আর মাসুক, এম শামীম চৌধুরী, মহিবুর রহমান প্রমূখ। সংবাদ পত্রে প্রদত্ত বিবৃতিতে তারা বলেন, হবিগঞ্জের সাংবাদিকরা একজন অভিভাবক হারাল যা অপূরনীয়। তারা মরহুমের রূহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।