শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

শায়েস্তাগঞ্জ সড়কে ট্রাক্টর চাপায় মোটর সাইকেল আরোহী নিহত

  • আপডেট টাইম বুধবার, ৩ ডিসেম্বর, ২০১৪
  • ৬৭৬ বা পড়া হয়েছে

কাজী মিজানুর রহমান ॥ হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ আঞ্চলিক মহাসড়কের জগতপুর নামকস্থানে বেপরোয়া ট্রাক্টর চাপায় প্রাণ হারায় নির্মাণ শ্রমিক। এতে আরো দুই মোটরসাইকেল যাত্রী গুরুতর আহত হয়।
জানা যায়, গতকাল সন্ধ্যা ৭টার দিকে বাহুবল উপজেলার হাফিজপুর গ্রামের সুন্দর আলীর পুত্র আবু তাহের মিয়া, একই গ্রামের জাহেদ মিয়া ও আরিফ মিয়া শহরের গরু বাজার থেকে কাজ শেষে মোটর সাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। পতিমধ্যে ওই সড়কের জগতপুর এলাকায় পৌছুলে বিপরিত দিকে আসা একটি বেপরোয়া ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে মোটর সাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আবু তাহের মিয়া (১৮) নিহত হয়। এসময় অপর দুই মোটর সাইকেল আরোহী জাহেদ মিয়া (২৮) ও আরিফ মিয়া (১৮) গুরুতর আহত হয়। স্থানীয় জনতা আহতদের উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। ট্রাক্টরের চাপায় মোটর সাইকেলটি ধুমড়ে-মুছড়ে যায়। স্থানীয় জনতা ঘাতক ট্রাক্টরটি আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যায়। অন্যদিকে হবিগঞ্জে পুলিশের পক্ষ থেকে ট্রাক্টরের বিরুদ্ধে প্রতিদিনই অভিযান চালালেও যেন বন্ধ হচ্ছেনা ট্রাক্টর চলাচলের নিয়ন্ত্রণ। দিনের পর দিন বেপরোয়া হয়ে উঠছে অদক্ষ্য ট্রাক্টর চালকরা। তাই জরুরী ভিত্তিতে অবৈধ ট্রাক্টর চলাচল নিয়ন্ত্রণ করা প্রয়োজন বলে মনে করছেন ভূক্তভোগীরা। প্রতিদিনই হবিগঞ্জের ট্রাফিক পুলিশ অবৈধ ট্রাক্টর, ট্রলি, নসিমন, করিমনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। কিন্তু থাতেও কোন নিয়ন্ত্রণ হচ্ছেনা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com