রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

মাধবপুরে প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রী ও পিতা সহ আহত-৩

  • আপডেট টাইম শনিবার, ৬ ডিসেম্বর, ২০১৪
  • ৬২১ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে দোকান ঘর ভাংচুর ও লোট-পাটে বাধাদেয়ায় বৃদ্ধ ও মহিলা সহ ৩ জনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করেছে একদল দূর্বৃত্ত। উপজেলার ধর্মঘর ইউনিয়নের কালিকাপুর গ্রামে গতকাল শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। স্থানীয় ও আহতদের পারিবারিক সুত্রে জানাযায়, কালিকাপুর গ্রামের লাল মিয়ার পুত্র মোক্তার মিয়া বাড়ির নিকটে রাস্তার পাশে দোকান ঘর নির্মান করে ব্যবসা পরিচালনা করে আসছে। পূর্ব বিরোধের জের ধরে পাশ্ববর্তী বাড়ির আব্দুল আলীর ছেলে সোহেল মিয়া, আব্দুন নুর এর ছেলে মহবুর মিয়া, আব্দুল মালেকের ছেলে মোসলিম মিয়া ও আবু ছায়েদের ছেলে কুদ্দুছ মিয়া সহ প্রায় ১০/১২ জন গতকাল শুক্রবার সকাল ৯টার দিকে দোকান ঘরটি ভাংচুর ও লোটপাট করতে থাকলে মোক্তার মিয়া বাধা দেয়। এ সময় প্রতিপক্ষের লোকজন তাকে দাঁ-লাঠি দিয়ে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। মোক্তারের চিৎকার শুনে তার পিতা লাল মিয়া ও স্ত্রী ছুফিয়া খাতুন এগিয়ে আসলে দূর্বৃত্তরা তাদেরও পিটিয়ে আহত করে। পরে প্রতিবেশি লোকজন তাদেরকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com