রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নবীগঞ্জের বিভিন্ন মাদ্রাসায় কওমী মাদ্রাসা সংরণ পরিষদের মতবিনিময় সভা

  • আপডেট টাইম শনিবার, ২ নভেম্বর, ২০১৩
  • ৭১২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলা কওমী মাদ্রাসা সংরক্ষণ পরিষদের উদ্যোগে গত ৩০ ও ৩১ অক্টোবর উপজেলার বিভিন্ন কওমী মাদ্রাসায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা কওমী মাদ্রাসাগুলোকে সরকারী নিয়ন্ত্রণে নেওয়ার বিরুদ্ধে স্বোচ্ছার হওয়ার জন্য আলেম সমাজের প্রতি আহবান জানিয়ে বলেন, সরকার তার সিদ্ধান্ত থেকে সরে না আসলে দুর্বার গণ আন্দোলনের মাধ্যমে কওমী মাদ্রাসার ঐহিত্যকে রক্ষা করা হবে। কিছুতেই তা সরকারের নিয়ন্ত্রনে নিতে দেওয়া হবে না। উপজেলার বালিদারা মাদ্রাসা, বৈঠাখাল মাদ্রাসা, কামারগাঁও মাদ্রাসা, ইমামবাড়ী মাদ্রাসা, বাড়ীগাঁও ফয়েজে মদিনা ক্যাডেট মাদ্রাসা, ভাঙ্গারখাল মুজাহিরুল উলুম মাদ্রাসা, মদিনাতুল উলুম গুজাখাইর মাদ্রাসা, জামেয়া ফারুক্বিয়া তাজপুর মাদ্রাসা, শেরপুর কামালপুর মাদ্রাসা, মজলিশপুর মাদ্রাসা, নবীগঞ্জ দারুল উলুম মাদ্রাসা, জামেয়া মাদানিয়া গন্ধা-মিল্লিক মাদ্রাসা, জামেউল উলুম চরগাঁও মাদ্রাসা, সিরাজুল উলুম কাদমা মাদ্রাসা, দারুল উলুম লোগাঁও মাদ্রাসা, নুরুল কোরআন কায়স্থগ্রাম মাদ্রাসা, দারুল কোরআন সাতাইহাল মাদ্রাসা, বিজনারপাড় মাদ্রাসা, ইসলামিয়া আরাবিয়া সাখোয়া মাদ্রাসা, জামেয়া আমিরিয়া সদরঘাট মাদ্রাসা, নুরুল উলুম মিলনগঞ্জ মাদ্রাসা, কালিয়ারভাঙ্গা মাদ্রাসা, ছোট আলীপুর নুরানী মাদ্রাসা, পুরানগাঁও শহীদিয়া হাফিজিয়া মাদ্রাসা, পশ্চিম তিমিরপুর মাদ্রাসা, আদিত্যপুর হাফিজিয়া মাদ্রাসা, গজনাইপুর মাদ্রাসা, ইসলামপুর মাদ্রাসা, সোনাপুর মাদ্রাসা, আমরখাইড় মাদ্রাসা, শৈলা মাদ্রাসা, খায়রুন নেসা মহিলা মাদ্রাসা, খাদিজাতুল কোবরা মহিলা মাদ্রাসা, আশেয়া সিদ্দিকা মহিলা মাদ্রাসা প্রভৃতি মাদ্রাসায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কওমী মাদ্রাসা সংরক্ষণ পরিষদের সভাপতি মাওঃ শাহ্ আলম, সহ-সভাপতি মাওঃ আব্দুল বছির, সাধারণ সম্পাদক মাওঃ মোতাহির আহমদ, যুগ্ম সম্পাদক মাওঃ মোশাহিদ আলী, সাংগঠনিক সম্পাদক মাওঃ ফখরুল ইসলাম চৌধুরী প্রমুখ নেতৃবৃৃন্দ অংশগ্রহন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com