বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

বানিয়াচঙ্গে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০১৪
  • ৪৭৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বানিয়াচঙ্গে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মানবাধিকার সুরক্ষা নিয়ে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। ১০ ডিসেম্বর দুপুরে এনজিও ইউনিকেয়ার আয়োজিত সভায় সভাপতিত্ব করেন এশিয়ান জার্নালিস্ট হিউম্যান রাইটস এন্ড কালচারাল ফাউন্ডেশনের হবিগঞ্জ চীফ কো-অর্ডিনেটর ও ইউনিকেয়ার এনজিওর চেয়ারপার্সন কামরুল হাসান কাজল। রাহ সমাজকল্যান যুব সংস্থার নির্বাহী পরিচালক ছাদেকুর রহমান খানের পরিচালনায় অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন। বিশেষ অতিথি ছিলেন ৩নং বানিয়াচং সদর দক্ষিণ পূর্ব ইউপি চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, বানিয়াচং সুফিয়া মতিন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এর সুপার বশীর উদ্দিন আহমদ ও জনাব আলী ডিগ্রী কলেজের প্রভাষক সাজিদুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মনোয়ার হোসেন মনু, আব্দুল মুকিত, মানবাধিকার কর্মী হাবিবুর রহমান, শিক্ষিকা মিলন আক্তার প্রমুখ। বক্তাগণ বলেন, বর্তমান মানবাধিকার পরিস্থিতি উদ্বেগ জনক। মানবাধিকার যে জায়গায় লঙ্গন হবে, সেই জায়গায় মানবাধিকার রক্ষা করা হবে। নির্যাতিত অসহায় অধিকার বঞ্চিত ব্যক্তিদের অধিকার আদায়ের লক্ষ্যে মানবাধিকার কর্মীগণ পাশে এগিয়ে আসবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com