বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

মাধবপুর পৌর মেয়র হিরেন্দ্র লাল সাহা’র ‘শেরে বাংলা স্বর্ণ পদক’ লাভ

  • আপডেট টাইম সোমবার, ১৫ ডিসেম্বর, ২০১৪
  • ৪৬৩ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ পৌরসভার উন্নয়ন ও সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য মাধবপুর পৌরসভার মেয়র হিরেন্দ্র লাল সাহাকে ‘শেরে-বাংলা এ কে ফজলুল হক স্মৃতি ফাউন্ডেশন’ শেরে বাংলা স্বর্ণ পদক প্রদান করা হয়েছে। ১৩ ডিসেম্বর ঢাকা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরী সেমিনার হলে শেরে-বাংলা এ কে ফজলুল হক স্মৃতি ফাউন্ডেশন এর উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে ‘‘মানবাধিকার প্রতিষ্ঠায় শেরে বাংলা এ.কে ফজলুল হকের ভূমিকা’’ শীর্ষক আলোচনা সভা ও গুনীজন সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি বিচারপতি আলহাজ্ব মোঃ আমিরুল কবির চৌধুরী তার হাতে স্বর্ণ পদক তুলে দেন। শেরে বাংলা এ কে ফজলুল হক স্মৃতি ফাউন্ডেশন উপদেষ্টা সাবেক তথ্য সচিব সৈয়দ মার্গুব মোর্শেদ’র সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন কুমিল্লা বিশ্ব বিদ্যালয়ের প্রতিষ্টাতা ভিসি অধ্যাপক ড.গোলাম মাওলা।
উল্লেখ্য যে, ২০১১ সালে পৌরসভার নির্বাচনে হিরেন্দ্র লাল সাহা বিপুল ভোটে নির্বাচিত হয়ে মেয়রের দায়িত্বভার গ্রহন করার পর পৌরসভার অবকাঠামোসহ সমাজ উন্নয়নে ব্যাপক পরিবর্তন আনেন। মেয়র নির্বাচিত হওয়ার পর দক্ষতার সহিত পৌরসভার কার্যক্রম পরিচালনা করার ফলে পৌরসভার রাজস্ব আয়ের নির্ধারিত লক্ষমাত্রা অর্জনসহ বিভিন্ন শর্ত পূরণ করায় সরকার মাধবপুর পৌরসভাকে ‘খ’ শ্রেণি হতে ‘ক’ শ্রেণিতে উন্নীত করেন। বর্তমানে তাঁর সুদক্ষ পরিচালনার ফলে মাধবপুর পৌরসভা গঝচ এর আওতায় গঝট প্রকল্পে অন্তর্ভুক্ত হয়ে পৌরসভায় কম্পিউটারাইজড ট্যাক্স বিলিং, পানি বিলিং, ট্রেড লাইসেন্স এবং সফট্ওয়্যারে হিসাব রক্ষণ পদ্ধতি চালু করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com