বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

মাধবপুরে অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০১৪
  • ৫৬৬ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর সৈয়দ সঈদউদ্দিন বিশ্ব-বিদ্যালয় কলেজের ১ম বর্ষের অপহৃত ছাত্রী বিউটিকে ধর্মঘর সীমান্ত এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার বিকালে মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই.সামস্-ই-তাব্ররীজ ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে।
অভিযোগ সূত্রে জানা যায়-মাধবপুর সঈদ উদ্দিন বিশ্ব-বিদ্যালয় কলেজের ১ম বর্ষের ছাত্রী পৌর এলাকার গুমুটিয়া গ্রামের খলিলুর রহমানের মেয়ে মারুফা আক্তার বিউটি (১৭) কলেজে যাওয়া-আসার পথে প্রায়ই প্রেম নিবেদন করতেন একই গ্রামের দিলীপ রায়ের ছেলে জনি রায় (১৯)। গত ৭ ডিসেম্বর সকালে কলেজে যায় বিউটি। বিকাল প্রায় ৩টার দিকে কলেজ থেকে ফেরার পথে মালিপাড়া ব্রীজের নিকট জনি ও তার বন্ধুরা জোর করে মাইক্রোবাসে তুলে তাকে অপহরন করে নিয়ে যায়।
এ ব্যাপারে তার পিতা খলিলুর রহমান বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ ওই দিন রাতেই অভিযান চালিয়ে জনি’র ভাই দুলাল রায় (২৬) জুয়েল রায় (২৩) নাসিরনগর উপজেলার সিংহগ্রাম গ্রামের মৃত নিশু সরকারের ছেলে জীবন সরকার (২২) কে গ্রেফতার করে।
এ বিষয়য়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল বাছেদ জানান-আজ মঙ্গলবার ওই কলেজ ছাত্রীর ডাক্তারী পরীক্ষা শেষে কোর্টে প্রেরন করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com