রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

সুতাংয়ে হাত-পা বাধা অবস্থায় মাইক্রো চালকের লাশ উদ্ধার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০১৪
  • ৬০৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের সুতাং এলাকায় সিলেটের এক লাইটেস চালককে হত্যা করে গাড়ি ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। নিহত লাইটেস চালক হচ্ছে-সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের কতোয়ালী থানা কমিটির সভাপতি মো: আনু বাবুর্চির ছেলে চৌহাট্টা লাইটেস স্ট্যান্ড এর সদস্য সুবেল আহমদ সোহেল। শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ জানায়, মঙ্গলবার সকালে স্থানীয়রা লাশটি ওই স্থানে পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাত পা বাধা লাশ উদ্ধার করে। নিহত যুবকের পকেটে একটি ড্রাইভিং লাইসেন্স পাওয়া গেছে। তাতে নাম সোহেল আহমেদ সুবেল এবং পিতার নাম অনু মিয়া লেখা রয়েছে।
একটি সূত্রে জানা গেছে-গত ১৫ ডিসেম্বর চৌহাট্টা পয়েন্ট থেকে যাত্রীবেশী দুইজন গাড়ী ছিনতাই কারী ৬ হাজার টাকা ভাড়ায় জাফলং ও শ্রীমঙ্গলে যাবার কথা বলে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে সোহেল আহমদকে হত্যা করে গাড়ী নিয়ে পালিয়ে যায়। গতকাল দুপুরে সিলেট মানিকপীর টিলার কবরস্থানে দাফন করা হয়। নিহত লাইটেস চালক সুবেল আহমদ সোহেলের বাসা সিলেট নগরীর জালালাবাদ আবাসিক এলাকায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com