শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নবীগঞ্জের দেবপাড়া বাজারে শেভরনের অর্থায়নে যাত্রী ছাউনির উদ্ধোধন

  • আপডেট টাইম সোমবার, ২২ ডিসেম্বর, ২০১৪
  • ৪৬৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টর ॥ শেভরন বাংলাদেশ এর অর্থায়নে গতকাল রবিবার সকালে নবীগঞ্জ উপজেলার দেবপাড়া বাজারে একটি যাত্রী ছাউনির উদ্ধোধন করা হয়েছে। এ উপলকেষ এক আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। দেবপাড়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ মুহিবুর রহমান রুকুতের সভাপতিত্বে ও শেভরন বাংলাদেশের সিনিয়র কো-অর্ডিনেটর ঈমাম হাসানের পরিচালনায় অনুষ্টান শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন স্থানীয় চেয়ারম্যান এডঃ জাবেদ আলী। এতে প্রধান অতিথি ছিলেন, আওয়ামীলীগ নেতা দেওয়ান  শাহ নেওয়াজ গাজী মিলাদ। এতে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আশরাফ আলী, বিবিয়ানা গ্যাস ফিল্ডের জিপি এস অস্ট্রিন ক্রেনজার, ম্যানেজার কমিউনিটি এংগ্যাজমেন্ট মলয় কুমার সরকার। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিবিয়ানা গ্যাস ফিল্ডের সিভিল সুপার ভাইজার আকরাম হোসেন, সিনিয়র কো-অর্ডিনেটর কামরুজ্জামান রিপন, উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মোঃ ইলিয়াছ মিয়া, সাংবাদিক কিবরিয়া চৌধুরী, দেবপাড়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক ইকবাল মিয়া, ইউপি আওয়ামীলীগের সভাপতি সভাপতি আব্দুল মুহিত, দিনারপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌরাপদ ভুষাই, ইউপি যুবলীগের সাধারন সম্পাদক মোঃ আব্দুল মন্নান, দিনারপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ হাবিবুর রহমান, হাফিজ শাহ জাহান প্রমুখ। এ সময় বক্তারা যাত্রী ছাউনি নির্মানকারী প্রতিষ্টান আল-আমীন এন্টার প্রাইজের ভুয়সী প্রশংসা করেন।
প্রসঙ্গত উক্ত যাত্রী ছাউনিটি নির্মান করে আউশকান্দি এলাকার ঠিকাধারী প্রতিষ্টান আল-আমীন এন্টার প্রাইজের সত্বাধিকারী ক্বাজী আব্দুল বাছিত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com