শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

চুনারুঘাট পৌরসভার উপ-নির্বাচন ॥ বিএনপি প্রার্থী শমছু মেয়র

  • আপডেট টাইম বুধবার, ২৪ ডিসেম্বর, ২০১৪
  • ৭৭৯ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী নাজিম উদ্দিন শমছু (তালা) মার্কায় ২ হাজার ৯১৪ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী সমর্থিত প্রার্থী সাইফুল আলম রুবেল (চশমা) মার্কায় পেয়েছেন ২ হাজার ৮৯ ভোট। গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে টানা ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে পৌর শহরের ১১টি কেন্দ্রে ভোট গ্রহণ Mayorঅনুষ্টিত হয়। সন্ধ্যা  সাড়ে ৬টায় উপজেলা রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাশহুদুল কবীর উপজেলা কার্যালয়ে আনুষ্ঠানিক উপ-নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। এ নির্বাচনে মোট প্রতিদ্বন্দ্বি প্রার্থী ছিলেন ৬জন। এর মধ্যে আওয়ামী সমর্থিত আলহাজ্ব জিল্লুল কাদির লস্কর রিমন (কাপ-পিরিচ) মার্কায় পেয়েছেন ১৭৭৩, স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব এস. কে ইফতেখারুল গনি খাইরু (দোয়াত কলম) মার্কায় পেয়েছেন ১২৬৮, আওয়ামী সমর্থিত আলহাজ্ব আব্দুল্লাহ্ আল মামুন (মাইক) মার্কায় পেয়েছেন ২৫৭ ও আফসার মিয়া চৌধুরী (আনারস) মার্কায় পেয়েছেন ৫১। এ পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১১২০১। এর মধ্যে কাস্টিং ভোটের সংখ্যা ৮৩৪৮, বাতিল ভোট ৮৭। ৭৫% ভোট কাস্টিং হয়। উল্লেখ্য যে, ১০ অক্টোবর চুনারুঘাট পৌরসভার মেয়র আলহাজ্ব মোহাম্মদ আলী ইন্তেকাল করায় পদটি শূন্য হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com