রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নবীগঞ্জের নৃত্য শিল্পী মোহন বিটিভি’র প্রতিভা অন্বেষন প্রতিযোগিতায় নাচে দেশসেরা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০১৪
  • ৪৭৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ আনন্দ নিকেতনের খুদে শিশু নৃত্য শিল্পী মোহন মিয়া বাংলাদেশ টেলিভিশনের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে “প্রতিভা অন্বেষণ” প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করে দেশের সেরা নির্বাচিত হয়েছে। গত ১৮ ডিসেম্বর ঢাকাস্থ বিটিভি ভবন রামপুরায় এ প্রতিযোগিতা অনুষ্টিত হয়েছিল। খুঁদে শিল্পী মোহন নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের সুজাপুর গ্রামের ব্যবসায়ী মন্টু মিয়া ও গৃহিনী আশিকুল বেগমের ৩ ছেলে-মেয়ের মাঝে ২য় ছেলে। বড় মেয়ে নবীগঞ্জ হিরা মিয়া গার্লস স্কুল থেকে অষ্টম শ্রেণীতে পরীক্ষা দিয়েছে। ছোট ছেলে প্রাইমারী স্কুলে ১ম শ্রেণীতে পড়ে। সুজাপুর ব্র্যাক স্কুলের ৪র্থ শ্রেণীতে পড়–য়া মোহন আনন্দ নিকেতনে নৃত্য বিভাগে ভর্তি হয়ে প্রশিক্ষক প্রবীর শীল এর মাধ্যমে তালিম গ্রহন করে। আগামী ২৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে দেশের সেরা শিশু নৃত্য শিল্পী হিসেবে পুরষাকৃত করার কথা রয়েছে। উল্লেখ্য, উক্ত প্রতিযোগিতায় নবীগঞ্জ উপজেলা, হবিগঞ্জ জেলা ও সিলেট বিভাগীয় পর্যায়ে ১ম স্থান অর্জন করে জাতীয় পর্যায়েও সে ১ম স্থান অর্জন করেছে। এছাড়া ব্র্যাক চ্যানেল আই আয়োজিত “দীপ শিখা” প্রতিযোগিতা ২০১৩ প্রাথমিক বিভাগে জেলা ও বিভাগীয় পর্যায়ে ১ম স্থান অর্জন করে জাতীয় পর্যায়ে ১ম স্থান অর্জন করে মোহন। এ সময় আয়োজকদের পক্ষ থেকে তাকে নগদ ২৫ হাজার টাকা ও ক্রেষ্ট দেয়া হয়। এনটিভি’র মার্কস অলরাউন্ডার প্রাথমিক বিভাগ স্কুল ভিক্তিক প্রতিভা যাচাই প্রতিযোগিতা ২০১৪ইং টপ নাইন স্থান অর্জন করায় গোল্ড মেডেল লাভ করে। পুরস্কার হিসেবে দেয়া হয় একটি কম্পিউটার। দেশের সেরা এই শিশু নৃত্য শিল্পী মোহন মিয়া তার এই সফলতার জন্য তার পিতা-মাতা, আনন্দ নিকেতনের প্রশিক্ষকসহ নিকেতন পরিবার এবং ব্র্যাক স্কুল নবীগঞ্জের সকল কর্মকর্তাদের প্রতি কৃজ্ঞতা জানান। এবং ভবিষ্যতে সে বিটিভিসহ দেশের সেরা চ্যানেলগুলোতে নিয়মিত নৃত্য শিল্পী হিসেবে প্রতিষ্টার আগ্রহ প্রকাশ করেন। এ জন্য নবীগঞ্জবাসীর সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com