শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

হবিগঞ্জে তারেক রহমানের বিরুদ্ধে ছাত্রলীগের হাজার কোটি টাকার মানহানি মামলা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০১৪
  • ৬২১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করার ঘটনায় দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সমন জারি করেছেন হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। গতকাল বুধবার দুপুর ১২টায় জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মহিবুর রহমান মাহী বাদী হয়ে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রশীদ আহমেদ মিলনের আদালতে এক হাজার কোটি টাকার এ মানহানি মামলা দায়ের করেন।
১৫ ডিসেম্বর যুক্তরাজ্যের ইস্ট লন্ডনের অস্ট্রিয়াম ব্যাংকোয়েট হলে যুক্তরাজ্য বিএনপির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তিমূলক বক্তব্য দেন। এর প্রতিবাদে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মহিবুর রহমান মাহী এক হাজার কোটি টাকা মানহানির অভিযোগ এনে এ মামলা দায়ের করেন।
মামলার শুনানি শেষে বিজ্ঞ বিচারক রশীদ আহমেদ মিলন তারেক রহমানের বিরুদ্ধে সমন জারি করেন। এছাড়া বিজ্ঞ বিচারক আগামী ২২ জানুয়ারি মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেন।
শুনানিতে বাদী পক্ষে সরকারি কৌসুলী (পিপি) এম আকবর হোসেন জিতু, চৌধুরী আবু বকর সিদ্দিকী, নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটোসহ শতাধিক আইনজীবি উপস্থিত ছিলেন। বিবাদী পক্ষে শামছু মিয়া চৌধুরী, কামাল উদ্দিন সেলিম ও আব্দুল কাদির, এনামুল হক মোশাহিদসহ অর্ধশতাধিক আইনজীবী অংশ নেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com