সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

জেএসসি ও পিএসসি ফল আজ

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০১৪
  • ৬৪০ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ অষ্টম শ্রেণীর সমাপনী পরীক্ষা জেএসসি-জেডিসি এবং প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফল আজ মঙ্গলবার প্রকাশিত হবে। শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মসূচিতে জানানো হয়েছে, এ দিন বেলা সাড়ে ১১টায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সচিবালয়ে সংবাদ সম্মেলনে জেএসসি-জেডিসির ফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্রনাথ রায় জানান, আজ মঙ্গলবার সাড়ে ১২টায় মন্ত্রী মোস্তাফিজুর রহমান সচিবালয়ে সংবাদ সম্মেলনে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফল প্রকাশ করবেন। দুটি মন্ত্রণালয় থেকে জানা গেছে, আনুষ্ঠানিক ফল প্রকাশের আগে সকালে প্রধানমন্ত্রীর কাছে দুই মন্ত্রী পরীক্ষার ফলাফলের সার-সংক্ষেপ তুলে দেবেন। দুটি পরীক্ষায় এবার ৫১ লাখ ৮৪ হাজার ৯৫৭ শিক্ষার্থী অংশ নিয়েছে। জেএসসি ও জেডিসি পরীক্ষায় ২০ লাখ ৯০ হাজার ৬৯২ জন শিক্ষার্থী এবং প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় ৩০ লাখ ৯৪ হাজার ২৬৫ জন অংশ নিয়েছে। হরতালের কারণে এ বছর ২ নভেম্বরের (পূর্ব নির্ধারিত) পরিবর্তে জেএসসি-জেডিসি পরীক্ষা শুরু হয় ৭ নভেম্বর। পরীক্ষা শেষ হয় ২০ নভেম্বর। পঞ্চম শ্রেণীর প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা গত ২৩ নভেম্বর শুরু হয়ে শেষ হয় ৩০ নভেম্বর।
যেভাবে পাওয়া যাবে জেএসডি-জেডিসির ফল :
ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে জেএসসি এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে জেডিসি পরীক্ষার অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, মন্ত্রীর সংবাদ সম্মেলনের পর শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট সকল পরীক্ষা কেন্দ্র/শিক্ষাপ্রতিষ্ঠান (সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ই-মেইল/ওয়েবমেইল) এবং এসএমএসের মাধ্যমে একযোগে প্রকাশ করা হবে। কেন্দ্র সচিবদের কাছ থেকে সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রের আওতাধীন সকল প্রতিষ্ঠানের প্রধানরা ফল সংগ্রহ করতে পারবেন। পরীক্ষার ফল নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান হতে সংগ্রহ করার পাশাপাশি পরীক্ষার্থীরা মোবাইলে এসএসএম, শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটের (িি.িবফঁপধঃরড়হনড়ধৎফৎবংঁষঃং.মড়া.নফ) এবং সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে ফল সংগ্রহ করতে পারবে।
মোবাইল এসএমএসের মাধ্যমেও ফল পেতে যে কোনো মোবাইলের মেসেজ অপশনে গিয়ে ঔঝঈ/ঔউঈ লিখে একটি স্পেস দিয়ে নিজ বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, রোল নম্বর ও পাসের বছর (২০১৪) লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।
যেভাবে পাওয়া যাবে প্রাথমিক সমাপনীর ফল:
প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনীর ফল িি.িফঢ়ব.মড়া.নফ ও যঃঃঢ়://ফঢ়ব.ঃবষবঃধষশ.পড়স.নফ এবং এসএমএসের মাধ্যমে সংগ্রহ করা হবে। এসএমএসের মাধ্যমে ফল পেতে যে কোনো মোবাইল থেকে ডিপিই, (ফঢ়ব) উপজেলা কোড, রোল নম্বর এবং পাসের বছর (২০১৪) লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি ম্যাসেজে ফল জানানো হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com