বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নবীগঞ্জে ছাত্রদলের বিশাল বিক্ষোভ মিছিল সমাবেশ

  • আপডেট টাইম শুক্রবার, ৯ জানুয়ারী, ২০১৫
  • ৫৮৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ দেশব্যাপী অবরোধ কর্মসূচির অংশ হিসেবে এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে অবরোধ করে রাখার প্রতিবাদে ও নবীগঞ্জ পৌর বিএনপির সভাপতি ও প্যানেল মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, থানা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান শেফুসহ ২০দলীয় জোটের সকল নেতাকর্মীর উপর মিথ্যা মামলা প্রত্যাহার ও আটককৃত সকল নেতাকর্মীর মুক্তির দাবীতে গতকাল বৃহস্পতিবার দুপুরে নবীগঞ্জ থানা, পৌর ও কলেজ ছাত্রদলের যৌথ উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্টিত হয়েছে। মিছিলটি শহরের গুরুতপূর্র্ণ সড়ক প্রদক্ষিণ শেষে নতুন বাজারে মোড়ে এক প্রতিবাদ সভা অনুষ্টিত হয়। থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক খালেদ আহমদের সভাপতিত্বে ও পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক ছমিরুল হকের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুল আমীন, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক ওয়াহিদুজ্জামান জুয়েল, কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জিয়াউল ইসলাম জিয়া, শাহ শাহনুর আহমেদ, রাজন রায়, ফজল আহমেদ, বাবুল মিয়া, জাকির চৌধুরী, শাহেদ আহমেদ, জয়নাল আবেদীন, তপন মালাকার, আহসান হাবিব, শেখ আল আমীন, মোঃ সাবেল মিয়া, হাদী মোহাম্মদ, মকবুল হোসেন, আলী হোসেন, স্বপন মিয়া, মজনু মিয়া, এলাইছ মিয়া, মছব্বির মিয়া, এনামুল হোসেন, আহমদ আলী, শিকদার আলী, সৌরভ আলী, লিটন, আতাউর রহমান, রাজিব, মিল্টন চৌধুরী, মিলন চৌধুরী, শেখ সাইদুর, হুমায়ুন, হিমেল, শহীদুর, উজ্জল চৌধুরী, সাগর, নিলু, অপু আহমেদ, শফিক চৌধুরী, খোকন মিয়া, জিতু মিয়া, সাজু, আলাউদ্দিন, নুরুজ্জামান, রিপন, মামুন, শেখ গাজী প্রমুখ। সভায় বক্তারা অবিলম্বে খালেদা জিয়াকে অবরোধ অবস্থা থেকে মুক্তি ও নবীগঞ্জ থানা এবং পৌর বিএনপিসহ ২০ দলীয় জোটের সকল নেতাকর্মীদের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও আটককৃত সকল নেতাকর্মীদের মুক্তির দাবী জানান। অন্যথায় নবীগঞ্জকে লাগাতার হরতাল অবরোধ দিয়ে অচল করে দেয়ার হুমকি দেয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com