শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

মাধবপুর শাহনুর (রঃ) মাজারের গিলাফে আগুন দিয়েছে দুর্র্বৃত্তরা

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০১৫
  • ৬২৪ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে হযরত শাহজালাল (রঃ) এর সহচর হযরত শাহনুর (রঃ) এর মাজারে গিলাফ ও শামিয়ানা পুড়িয়ে দিয়েছে দুর্র্বৃত্তরা। মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের লোহাইদ গ্রামে হযরত শাহনুর (রঃ) এর মাজারটি অবস্থিত। গত রোববার রাতে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দা ও মাজার ভক্তদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। মাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জাহের মিয়া ফকির জানান, গত রোববার রাতে একদল দুর্বৃত্ত মাজারে ঢুকে মাজারের গিলাফ, শামিয়ানা ও একটি খড়ের গাদা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। স্থানীয় লোকদের সন্দেহ এলাকার উগ্র মৌলবাদ জঙ্গীগোষ্ঠী মাজার বিদ্বেষীরা এ ঘটনার সঙ্গে জড়িত রয়েছে। এ ব্যাপারে মাজারের খাদেম শাহ নিজাম উদ্দিন মাধবপুর থানায় সাধারণ ডায়েরী করেছেন। এর আগে গত ৮ জানুয়ারী বহরা ইউনিয়নের কৃষ্ণ গোসাঁইর আখড়ায় সমাধির কাপড় চোপড়, পূজা অর্চনার সরঞ্জামাদি ও অন্যান্য স্থাপনা ভাংচুর করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com