রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নবীগঞ্জের তহশিলদার জালাল আহমেদ আর নেই

  • আপডেট টাইম শনিবার, ১৭ জানুয়ারী, ২০১৫
  • ৫১১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার করগাও ইউনিয়নের মোকাম বাড়ী বাসিন্দা তহশিলদার জালাল আহমেদ চৌধুরী আর নেই। গত বৃহস্পতিবার বিকেলে গোপলাবাজার ইউনিয় ভূমি অফিস থেকে অফিস করে বাসায় আসলে রাতে বুকে ব্যাথা অনুভব করেন। তাকে রাতেই সিলেট নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা প্রদান করে লাইফ সাপোর্টে রাখা হয়। রাত সাড়ে ৩টায় তার মৃত্যু ঘটে (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। তিনি ৫ পুত্র ২ কন্যা সন্তানসহ মা নাতি নাতনি রেখে গেছেন। মরহুমের প্রথম জানাযার নামায গতকাল শুক্রবার বেলা ২টায় নবীগঞ্জ জে কে হাই স্কুল মাঠে অনুষ্টিত হয়। যানাজার নামাযে অংশ নেন উপজেলা নিবার্হী কর্মকর্তা লুৎফুর রহমান, সহকারী ভূমি কমিশনার আনোয়ার হোসেন, পৌর মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, সাবেক উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি অধ্যপক মুজিবুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আঃ রউপ, সালেহ আহমেদ চৌধুরী, পৌর বিএনপির সভাপতি পৌর প্যানল মেয়র ছাব্বির আহমেদ চৌধুরী প্রমূখ। বিকাল সাড়ে ৪টায় করগাও গ্রামে ২য় জানাজা নামাযের পর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com