শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

শহতলীর উমেদনগরে ফুটবল টুর্নামেন্ট-২০১৩ এর উদ্বোধন

  • আপডেট টাইম শনিবার, ৯ নভেম্বর, ২০১৩
  • ৫৮৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শহরতলীর উমেদনগর মাঠে উমেদনগর ফুটবল একাদশের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০১৩ উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে প্রধান অতিথি হিসেবে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন হবিগঞ্জের জেলা প্রশাসক মনীন্দ্র কিশোর মজুমদার। আমির আলীর সভাপতিত্বে ও আবুল কাশেম রুবেলের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুর রহমান, উমেদনগর এলাকার সর্দার মুগা মিয়া, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক এডভোকেট এস এম বজলুর রহমান, মোঃ আব্দুল কদ্দুছ, মুস্তাফিজুর রহমান ময়না, শেখ আব্দুল হান্নান, মোঃ কামাল খান, শফিকুজ্জামান হিরাজ, তাজ উদ্দিন তাজ, বিপুল রায়, এ কে মঈনুদ্দীন সুমন প্রমুখ। উদ্বোধনী খেলায় নোয়াগাঁও নাদিয়া স্পোটিং ক্লাব ১-০ গোলে সুলতানমামদপুর জাগরণী ক্রীড়া চক্রকে পরাজিত করে। উল্লেখ্য, টুর্নামেন্টে ৮টি দল অংশ গ্রহণ করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com