বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নবীগঞ্জের মুক্তাহারে আবারো দেশীয় মদের জমজমাট ব্যবসা ধ্বংসের পথে যুব সমাজ

  • আপডেট টাইম বুধবার, ২১ জানুয়ারী, ২০১৫
  • ৫৮৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের মুক্তাহার গ্রামে দেশী মদের রমরমা ব্যবসার কারনে ঐ গ্রামসহ আশপাশের গ্রামের যুব  সমাজ বিপথগামী হয়ে ধ্বংসের পথে ধাবিত হয়ে বিভিন্ন অপকর্মে লিপ্ত হচ্ছে। গ্রামের সচেতন লোকজন বার বার মদ ব্যবসায়ীদেরকে এ কাজ থেকে বিরত থাকার কথা বললেও এতে কোন কাজ  হয়নি।
জানা যায়, নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের মুক্তাহার গ্রামের বানী কান্ত দাশ ওরফে ধুলি, কামনা দাশ, বানী রানী দাশ, রেনু বালা দাশ গংরা দীর্ঘদিন যাবত নিজেদের বাড়ীতে দেশীয় মদের রমরমা ব্যবসা করে আসছে। গ্রামবাসী বার বার তাদের এ কাজের প্রতিবাদ করলেও কোন সুফল পাওয়া যায়নি। মদ ব্যবসায়ীদের এ কাজ থেকে বিরত থাকতে গ্রামে কয়েকবার গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে যারা মদ বিক্রি করবে তাদেরকে উপর ৫শত টাকা জরিমানার সিদ্ধান্ত নেওয়া হয়।  কিন্তু কে শোনে কার কথা। একটি কুচক্রী মহলের ইন্দনে তাদের এ কাজ তারা বীরদর্পে চালিয়ে যাচ্ছে। হাতের নাগালে মাত্র ৫০  টাকার বিনিময়ে দেশী মদ পেয়ে এলাকার যুব সমাজ দিন দিন নেশাগ্রস্থ হয়ে অন্ধকার জগতে পা বাড়াচ্ছে।  কিন্তু পুলিশ প্রশাসন এ ব্যাপারে কোন পদক্ষেপ নিচ্ছে না। তাই গ্রামবাসী দেশীর মদের ব্যবসা বন্ধে নবীগঞ্জ থানা পুলিশসহ প্রশাসনের হস্থক্ষেপ কামনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com