বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

বিপ্লব ও সংহতি দিবসে জেলা বিএনপি’র আলোচনা সভায় মওদুদ, আনোয়ার ও রফিকুল ইসলামকে গ্রেফতারের নিন্দা

  • আপডেট টাইম শনিবার, ৯ নভেম্বর, ২০১৩
  • ৬১৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে হবিগঞ্জ জেলা বিএনপি’র উদ্যোগে এক আলোচনা সভা গতকাল শুক্রবার সন্ধ্যায় দলের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) হবিগঞ্জ জেলা শাখার সভাপতি ডাঃ মোঃ আহমুদুর রহমান অবদাল-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- জেলা বিএনপি‘র যুগ্ম সাধারণ সম্পাদক ও ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ কামাল উদ্দিন আহমেদ সেলিম। যুবদল কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ মহিবুল ইসলাম শাহিনের পরিচালনায় উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন- মোতাকাব্বির খাঁন আক্কাস, মোহাম্মদ আলী মুছা, তোফায়েল আহমদ চৌধুরী, মোঃ আলখাছ মিয়া, মোঃ হারুন অর রশিদ হারুন, ফরিদুজ্জামান রনি, মোঃ শাহজাহান, আবুল ফজল মামুন,  মোঃ জহিরুল ইসলাম রুহেল, মোঃ আবু সায়েম, সেলিম রানা প্রমূখ। অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- আলী রাজা উজ্জ্বল, মোঃ রুবেল খান, মোঃ আফিল উদ্দিন, রাজিব খান, গোলাম মস্তোফা, দ্বীন ইসলাম, নোমান মিয়া, মোঃ আলমগীর, রায়হান আহমেদ আকাশ, মঞ্জুরুল ইসলাম পারভেজ, শেখ মঈন, এনাম প্রমূখ।
সভায় বক্তারা বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যরিস্টার মওদুদ আহমেদ, এম কে আনোয়ার ও ব্যরিস্টার রফিকুল ইসলাম মিঞাকে গ্রেফতারের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। বক্তারা অবিলম্বে নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তি দাবী করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com