শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

শায়েস্তাগঞ্জে উৎসবে এমপি আবু জাহির ॥ মহাপুরুষরা আমাদের শান্তি প্রতিষ্ঠার পথ দেখিয়েছেন

  • আপডেট টাইম শনিবার, ২৪ জানুয়ারী, ২০১৫
  • ৫৯৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৩ আসনের এমপি আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির বলেছেন, আওয়ামীলীগ ক্ষমতায় থাকায় দেশের সকল ধর্মের লোকজন স্বাধীনভাবে ধর্ম পালন করতে পারছে। সকল ধর্মেই কিছু সাধক এবং মহাপুরুষ ছিলেন যারা আমাদেরকে ধ্বংস থেকে দুরে থেকে আমাদেরকে শান্তি প্রতিষ্ঠার পথ দেখিয়েছেন। আমার যদি তাদেরকে অনুসরণ করি তাহলে সমাজে এমনিতে শান্তি আসবে। স্বামী বিবেকানন্দ আমাদেরকে শান্তির পথ দেখিয়েছিলেন। তিনি নিজের আরাম-আয়েশের চিন্তা না করে নিজের জীবন উৎসর্গ করেছিলেন। গতকাল বিকেলে শায়েস্তাগঞ্জ পৌর এলাকার পূর্ব বড়চর গ্রামে স্বামী বিবেকানন্দ সেবাশ্রম মাঠে বিবেকানন্দের জন্ম উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন। অধ্যাপক নিখিল রঞ্জন ভট্টাচার্য্যর সভাপতিত্বে ও ডাঃ অনুকুল দাস এর পরিচালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন শিবাত্মানন্দজী মহারাজ। বিশেষ অতিথি ছিলেন স্বামী পূর্ণব্রতানন্দ মহারাজ, হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ তালুকদার ইকবাল, শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামীলীগ সভাপতি মোঃ ছালেক মিয়া। বক্তব্য রাখেন, প্রাণেশ দত্ত, সৈকত চৌধুরী, প্রিয়তোষ দেব, অমল দত্ত, পরিতোষ সমাদ্দার, মোঃ শাহ আলম, প্রসঞ্জিত দেব, সালাউদ্দিন লিটন, বিলাল মিয়া প্রমুখ। অনুষ্ঠানে এমপি আবু জাহির আশ্রমে দাতব্য চিকিৎসা কেন্দ্র গড়ে তোলার জন্য ২ লাখ টাকা অনুদান ঘোষনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com