রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

শহরে ৩টি পেট্রোল বোমা বিস্ফোরণ রাতভর পুলিশের অভিযান ॥ আটক ১৫

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০১৫
  • ৬৭৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শহরের শায়েস্তানগর প্রধান সড়ক হর্কাস মার্কেটের নিকট ৩টি পেট্রোল বোমা বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় এ ঘটনাটি ঘটে। জিজ্ঞাসাবাদের জন্য ওই এলাকার এক টং দোকানের মালিকসহ দুইজনকে আটক করেছে পুলিশ। একই অভিযোগে রাতে শহরের বিভিন্ন এলাকায় পুলিশ অভিযান চালিয়ে টং দোকানদার, ব্যবসায়ীসহ ছাত্রদল, যুবদলের অন্তত ১৫ নেতাকর্মীকে আটক করে। আটককৃতরা হলেন, শায়েস্তানগর এলাকার বাসিন্দা টং দোকানদার রুস্তম আলী (৪৫), পথচারী মুরাদ মিয়া (২৫), জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হক ইমরান, বৃন্দাবন কলেজ ছাত্রদলের আহ্বায়ক রুবেল আহমেদ চৌধুরী, যুবদল কর্মী রুবেল মিয়াসহ অন্তত ১৫ জনকে গ্রেফতার করে পুলিশ। রাতেই পুলিশ ককটেল ও পেট্রোল বোমা নিক্ষেপের বিষয়ে রহস্য উদঘাটনের জন্য আটককৃতদেরকে ডিবি কর্যালয়ে নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হর্কাস মার্কেটের নিকট ৩টি পেট্রোল বোমা বিস্ফোরণ ঘটে। এতে এলাকায় আতংক দেখা দেয়। স্থানীয় ব্যবসায়ীরা দোকানপাঠ বন্ধ না করেই ভয়ে দিগি¦দিক ছুটাছুটি শুরু করেন। এসময় বেশ কজন আহত হন। খবর পেয়ে সদর থানা পুলিশ উল্লেখিত দুইজনকে আটক করে। নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শী কয়েকজন ব্যবসায়ী জানান, ওই স্থানটিতে কোন লাইট না থাকায় দুর্র্বৃত্তরা অন্ধকারের সুযোগ নিয়ে এ ঘটনা ঘটিয়ে থাকে। এ ব্যাপারে ওসি নাজিম উদ্দিন জানান, পেট্রোল বোমা নয়, দুর্বৃত্তরা দুটি টমটম ভাংচুর করেছে। তবে নাশকতাকারীদের ধরতে অভিযান অব্যাহত আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com