বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

চুনারুঘাটে সনদপত্র বিতরণ অনুষ্ঠানে ইউএনও তথ্য প্রযুক্তি বিষয়ে জ্ঞান অর্জনের বিকল্প নেই

  • আপডেট টাইম রবিবার, ১০ নভেম্বর, ২০১৩
  • ৫৫২ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ কম্পিউটার অফিস এ্যাপ্লিকেশন কোর্স সম্পন্নকারী ৮২ জন ছাত্র-ছাত্রীর মাঝে আনুষ্ঠানিকভাবে সনদপত্র বিতরণ করা হয়েছে। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এর অধীনে চূড়ান্ত পরীক্ষায় অংশ নিয়ে চুনারুঘাট ইকরা কম্পিউটার ট্রেনিং সেন্টার থেকে এসব ছাত্রছাত্রীরা এ সনদপত্র অর্জন করেছে। এ উপলক্ষে গতকাল শনিবার সকাল ১০টায় চুনারুঘাট উপজেলা পরিষদ সভাকক্ষে এক অনাড়ম্ভর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইকরা কম্পিউটারের পরিচালক মোঃ ইসমাইল হোসেন বাচ্চু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাশহুদুল কবীর। বিশেষ অতিথি ছিলেন মেয়র আলহাজ্ব মোহাম্মদ আলী, সাবেক প্রধান শিক্ষক আব্দুল আউয়াল মাস্টার, অবসরপ্রাপ্ত পল্লী উন্নয়ন অফিসার আলহাজ্ব এম.এ মতিন চৌধুরী। বক্তব্য রাখেন চীফ ইন্সট্রাক্টর মোঃ আল-আমিন হোসেন, ইন্সট্রাক্টর মোঃ আফজাল হোসেন, বাবুল দাস, খাদিজা আক্তার ও ছাত্রছাত্রীদের পক্ষে মোঃ দিদার হোসেন প্রমূখ। অনুষ্ঠানে ছাত্র-ছাত্রী ছাড়াও শিক্ষক, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাশহুদুল কবীর বলেন, বর্তমান যুগে কম্পিউটার শিক্ষার বিকল্প নেই। কাজী নজরুল ইসলামের  সংকল্প কবিতার উদ্বৃত্তি দিয়ে তিনি বলেন বদ্ধ ঘর থেকে আসতে হলে ইন্টারনেটের উপর জ্ঞান লাভ করতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com