বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

জিকে গউছের মুক্তি কামনায় দৈনিক আজকের হবিগঞ্জে মিলাদ মাহফিল

  • আপডেট টাইম শনিবার, ৩১ জানুয়ারী, ২০১৫
  • ৭৪৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ দৈনিক আজকের হবিগঞ্জের সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব জি কে গউছের সু-স্বাস্থ্য, দীর্ঘায়ু ও মুক্তি কামনা করে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বাদ মাগরিব পত্রিকা অফিসে এই মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে সাংবাদিক, আইনজীবি, রাজনৈতিক ও বিভিন্ন পেশাজীবি লোকজন অংশ গ্রহন করেন। এ সময় দৈনিক আজকের হবিগঞ্জ’র বার্তা বিভাগ ইনচার্জ আশরাফুল ইসলাম কহিনুর আমন্ত্রীত অতিথিবৃন্দকে স্বাগত জানান।
মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন- হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আমীর হোসেন, সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, দৈনিক তরফ বার্তার সম্পাদক ফারুক উদ্দিন চৌধুরী, দৈনিক সমাচারের ভারপ্রাপ্ত সম্পাদক রাসেল চৌধুরী, দৈনিক বিজয়ের প্রতিধ্বনির ভারপ্রাপ্ত সম্পাদক আব্দুল হালিম, হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সভাপতি শাহ মশিউর রহমান কামাল, সহ-সভাপতি হেমায়েত আলী খান জাতু, সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন দুলাল, দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি সালাম চৌধুরী, মোহনা টিভির জেলা প্রতিনিধি মোঃ ছানু মিয়া, দৈনিক মানবকণ্ঠের জেলা প্রতিনিধি আবু হাসিব খান পাবেল, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী ও এডভোকেট হাজী নুরুল ইসলাম, লাখাই উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট সালেহ উদ্দিন আহমেদ, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক এডভোকেট এস এম বজলুর রহমান, সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল কাদের চৌধুরী সোহেল, জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক কাজল আহমেদ প্রমুখ।
মিলাদ মাহফিলে মোনাজাত পরিচালনা করেন শায়েস্তানগর গাউছিয়া জামে মসজিদের খতিব মাওলানা আশরাফুল ওয়াদুদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com