বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নবীগঞ্জে হরতালের ২য় দিন অতিবাহিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৪৫৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে দেশব্যাপী ৭২ ঘন্টা হরতালের ২য় দিন গতকাল সোমবার অতিবাহিত হয়েছে। শহরের গুরুত্বপুর্ণ পয়েন্ট ও সড়কে সকাল থেকেই পিকেটিং করেছে বিএনপি, যুবদল, ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পুলিশ ছিল কড়া সর্তক অবস্থায়। তবে কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই হরতালের ২য় দিন অতিবাহিত করে ২০ দলীয় জোট। বেলা ভাড়ার সাথে সাথে জোটের নেতাকর্মীদের ভিড় জমে। পরে হরতাল চলাকালে শহরে বিক্ষোভ সমাবেশ অনুষ্টিত হয়েছে। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে স্থানীয় নতুন বাজার মোড়ে সমাবেশ অনুষ্টিত হয়। পৌর বিএনপির সভাপতি প্যানেল মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা যুবদল সভাপতি এটিএম সালামের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চৌধুরী শেফু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিহাব আহমদ চৌধুরী, কাউন্সিলর যুবরাজ গোপ, কাউন্সিলর সুন্দর আলী, সাদিকুল হক সাদিক, আব্দুল মুকিদ পাঠান, আব্দুল বাকির চৌধুরী এমরান, সোহেল আহমদ রিপন, সাহেব আলী, মাওঃ মোস্তফা আল হাদী, আহমদ ঠাকুর রানা, মনর উদ্দিন, হাফিজুর রহমান চৌধুরী, যোশেফ বখত চৌধুরী, কামরুজ্জামান চৌধুরী, আজিল চৌধুরী, একে আজাদ লেবু, সাজান চৌধুরী, জিতু মিয়া সেন্টু, মিজানুর রহমান জুয়েল, শেখ আবুল কাশেম, খালেদ আহমদ, আবুল কালাম মিঠু, অলিউর রহমান, জুনেদ আহমদ, ফরান আহমদ ছানু, সাহিদ আহমদ তালুকদার, শাহ রুহেল, জাকিরুল ইসলাম, আকবর আলী প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com