শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

লাখাইয়ের ভরপূর্ণি হাওর থেকে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৫৪২ বা পড়া হয়েছে

আবুল কাসেম, লাখাই থেকে ॥ লাখাই উপজেলার ভরপূর্ণি হাওর থেকে ৫০ বছর বয়সী এক অজ্ঞাত মহিলার কাদাঁমাখা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার বিকেল ৫টায় ওই হাওরের বোরো জমির কাঁদায় একটি দেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন বুল্লা ইউপি চেয়ারম্যান মুক্তার হোসেন বেনুকে খবর দিলে তিনি লাখাই থানায় খবর দেন। খবর পেয়ে থানার এসআই অসিত চন্দ্র দাসসহ পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল তৈরি করে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। পুলিশের ধারণা মৃত্যুটি রহস্যজনক। তবে কি কারণে মৃত্যু হয়েছে ময়নাতদন্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। এ ব্যাপারে লাখাই থানার ওসি মোঃ মোজাম্মেল হক জানান, পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। রবিবার রাতের কোন এক সময় লাশটি কেহ উক্ত স্থানে ফেলে রাখতে পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com