বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

সাদ্দামের ফাঁসির দড়ির দাম সাড়ে ৫শ কোটি টাকা

  • আপডেট টাইম শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৫৮৩ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ ইরাকের ক্ষমতাচ্যুত প্রয়াত প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে ফাঁসিতে ঝোলানের দড়ি নিলামে তোলা হচ্ছে। এরই মধ্যে দড়িটি কিনতে বেশ কিছুসংখ্যক নিলামকারী আগ্রহ প্রকাশ করেছেন। দড়িটি কেনার জন্য অনলাইনে এক অজ্ঞাত ক্রেতা ৫৪৪ কোটি ৪ লাখ ৮৪ হাজার ৭২ টাকা (৭০ লাখ ডলার) পরিশোধ করতে চেয়েছেন। লন্ডনভিত্তিক আরবি প্রকাশনা প্রতিষ্ঠান আল-আরাবি আল জাহ্নি এর ওয়েবসাইটে বলা হয়েছে, ইরান, ইসরায়েল এবং কুয়েতের নিলামকারীরা ওই ‘ভয়াবহ দড়িটি’ পেতে রীতিমতো প্রতিযোগিতায় নামতে যাচ্ছে। সাদ্দামের ফাঁসির দড়িটি ইরাকের প্রাক্তন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মওয়াফাক আল-রুবাইয়ের কাছে রয়েছে। ২০১৩ সালে তোলা এক ছবিতে দেখা যায়, আল-রুবাই তার নিজ বাসভবনের একটি রুমে সাদ্দামের ব্রোঞ্জের একটি মূর্তিতে দড়িটি জড়িয়ে রেখেছেন। ইরাকের একজন সিনিয়র রাজনীতিক জানান, ওই ছবিটি প্রকাশের পর দড়িটিকে ঘিরে অনেকের আগ্রহ তৈরি হয়। তিনি বলেন, নিলামকারীদের মধ্যে কুয়েতের দুজন ব্যবসায়ী, ইরানের একটি ধর্মীয় সংগঠন এবং ইসরাইলের একটি ধনী পরিবার রয়েছে। খবরে বলা হয়, এরই মধ্যে দড়িটি পেতে আল-রুবাইকে ৭০ লাখ ডলার দেওয়ার প্রস্তাব দিয়েছেন একজন। তবে তার নাম প্রকাশ করা হয়নি। ওই নিলাম কবে অনুষ্ঠিত তা বলা হয়নি। তবে মানবাধিকার কর্মীরা এ ধরনের নিলামের সমালোচনা করেছেন। আহমেদ সাঈদ নামের একজন বলেন, নিলাম যদি শেষ পর্যন্ত হয়ই, তবে এই অর্থ ইরাকের কোষাগারে সরকারি তহবিলে জমা হওয়া উচিত। ২০১৩ সালের এপ্রিলে আল-রুবাই দি ইন্ডিপেনডেন্টকে বলেন, প্রাক্তন শাসনামলের স্মৃতিগুলো নিয়ে জাদুঘর তৈরি না হওয়া পর্যন্ত তিনি ওই মূর্তি এবং দড়িটি রেখে দিয়েছেন। তিনি জানান, সাদ্দাম হোসেনকে যখন ফাঁসি দেওয়া হয়, তখন তিনি সেখানে উপস্থিত লোকদের ওই দড়িটির কিছুটা অংশ তার জন্য নিয়ে আসতে বলেছিলেন। তার মতে, সাদ্দামের ওই আবক্ষ মূর্তির গলায় সেটি জড়িয়ে রাখায় তিনি সঠিক কাজ বলে মনে করেছিলেন। আল-রুবাই ২০০৪ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত ইরাকের প্রতিরক্ষা উপদেষ্টার দায়িত্বে দিলেন। ২০০৬ সালে ৩০ ডিসেম্বর সাদ্দামের ফাঁসি দেওয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com