বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

আমিনুর রশীদ এমরানের মুক্তির দাবীতে ছাত্রদলের বিক্ষোভ

  • আপডেট টাইম শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৫৬৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিনুর রশীদ এমরান, ফারুক আহমেদ ও কামাল সিকদারসহ সকল রাজবন্দি নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হবিগঞ্জ জেলা ছাত্রদল। গতকাল শুক্রবার বিকালে জেলা ছাত্রদলের সিনিয়র সদস্য মোঃ ফারুক আহমেদ এর সভাপতিত্বে ও এডঃ আজিজুর রহমান আজিজ ও আব্দুল আহাদ আনসারীর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন, হারুনুর রশীদ, আলমপানা চৌধুরী মাসুদ, মীর দুলাল, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক হাফিজুল ইসলাম, বৃন্দাবন কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম রকি, সদর থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবুল বাশার জুম্মন, রাসেল মোল্লা, সাইফুল ইসলাম রিপন, হারুন মিয়া, ইকবাল খান, মিজানুর রহমান সোহেল, ফয়েজ উল্লাহ, মোস্তাফিজুর রহমান পলাশ, জাহাঙ্গীর আলম, সাইদুল হক, শরিফুল ইসলাম, টিপু, ফরহাদ, পাপ্পু, ফয়সল, আফরোজ, মানিক, মোতাব্বির, শাওন, তারেক, রানা, সাইফুল, কাওছার, মতিউর, রাজু, তুহিন, নজির প্রমুখ।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, হবিগঞ্জের প্রাণপরুষ জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিনুর রশীদ এমরানকে বন্দি করে হবিগঞ্জের আন্দোলনকে দমানো যাবেনা। বক্তারা আরো বলেন, এক এমরান কারাগারে থাকলেও হাজারো এমরান  রাজপথে থেকে আন্দোলনের মাধ্যমে এই  অবৈধ সরকারকে ক্ষমতার মসনদ হতে বিতাড়িত করবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com