শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

মানবতাবিরোধী অপরাধে আটককৃত দুই ভাই ঢাকা কেন্দ্রীয় কারাগারে

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৫৪৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মানবতাবিরোধী অপরাধে আটক খাগাউড়া ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান আঙ্গুর ও তার ভাই সাবেক চেয়ারম্যান মহিবুর রহমান বড় মিয়াকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। গতকাল বুধবার দুপুরে পুলিশের একটি টিম কড়া নিরাপত্তার মাধ্যমে তাদেরকে হবিগঞ্জ থেকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। উল্লেখ্য ১৯৭১ সালের মুক্তিযোদ্ধের সময় তারা রাজাকার বাহিনী গড়ে তুলেন। তাদের বিরুদ্ধে আকল মিয়া ও রজব আলী নামে দুই মুক্তিযোদ্ধার হত্যার অভিযোগ রয়েছে। এছাড়া মুক্তিযোদ্ধের উপ-সর্বাধিক নায়ক মরহুম মেজর জেনারেল এমএ রবের বাড়িতে পাক বাহিনীর সহযোগিতায় অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ রয়েছে। এসব অভিযোগে ২০০৯ সালে মুক্তিযোদ্ধা আকল মিয়ার স্ত্রী ভিংরাজ বিবি হবিগঞ্জ বিচারিক আদালতে তাদের বিরুদ্ধে মামলা করেন। মামলাটি ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রেরণ করা হলে সেখান থেকে পরোয়ানা ইস্যু হয়। হবিগঞ্জ ডিবি পুলিশ অভিযান চালিয়ে গত মঙ্গলবার দুপুরে তাদেরকে আটক করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com