শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নবীগঞ্জে সোনার বাংলা সুপার এইট ক্রিকেট উৎসব

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৪৪১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ বিশ্বকাপ ক্রিকেট উন্মাদনায় নবীগঞ্জে কুর্শি ইউনিয়নের বাংলাবাজার জাঙ্গালিয়া মাঠে সোনার বাংলা একাডেমি এন্ড জুনিয়র হাইস্কুলের উদ্যোগে সুপার এইট ি ক্রকেট উৎসবের উদ্বোধন হয়েছে। গতকাল সোমবার দুপুরে আয়োজিত ওই টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক ও প্রবাসী কমিউনিটি লিডার আবদুল মুকিত। সভাপতিত্ব করেন একাডেমির প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক সাংবাদিক এম এ বাছিত। সহকারী শিক্ষক অঞ্জন রায়ের সঞ্চালনায় বক্তব্য দেন, বিশিষ্ট শিল্পপতি ও মাষ্টার ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাহজ্ব সিরাজুল ইসলাম, শিক্ষাবিদ আবদুল মালিক চৌধুরী, তাহিরপুর বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সোহেল আহমদ, উপজেলা আওয়ামীলীগের সভানেত্রী শেখ ছইফা রহমান কাকলী, কুর্শি ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক কামাল হাছান চৌধুরী, সোনার বাংলা একাডেমির সিনিয়র শিক্ষক মোঃ সুমন আহমদ, থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবুল কালাম মিঠু, ইউনিয়ন যুবলীগ সভাপতি মোঃ খলিলুর রহমান ইব্রাহিম, বঙ্গবন্ধু পরিষদের সাংগঠনিক সম্পাদক রঞ্জু দেব, সহকারী শিক্ষক রবীন্দ্র পাল, মোঃ আকলাকুর রহমান প্রমূখ। খেলা পরিচালনা করেন মোঃ আবু লেইছ ও সুমন আহমদ। প্রথম দিন চার খেলার মধ্যে বিজয়ী দু’টি দল হচ্ছে, সমরগাঁও ইয়ংষ্টার এবং  ভাঙ্গারপুল ইয়ং ষ্টার। পৃথক দুটি খেলায় সেরা নৈপণ্য দেখিয়ে ম্যান অব দ্য ম্যাচ বিবেচিত হন মোঃ সাইফুর রহমান ও মামুন আহমদ। ২০ ফেব্র“য়ারী ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, প্রতি বছরই উপজেলার কুর্শি ইউনিয়নের ঐতিহ্যবাহি সোনার বাংলা একাডেমির তরফ থেকে সেরা দলের অংশ গ্রহণে ক্রিকেট উৎসব অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com