বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

সারা দেশে সন্ত্রাস, নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রফ্রন্টের বিক্ষোভ

  • আপডেট টাইম শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৫০৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ সারা দেশে সন্ত্রাস, নৈরাজ্যের প্রতিবাদে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বৃন্দাবন কলেজ শাখার উদ্যোগে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ছাত্রফ্রন্ট কলেজ শাখার সভাপতি ছাত্রনেতা মোহাম্মদ উল্লাহ জুলহাস এর সভাপতিত্বে এবং কলেজ শাখার সাধারণ সম্পাদক নাজমুল খানের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ছাত্রফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কমরেড রাহাত আহমেদ, ছাত্রনেতা মিঠন দেবনাথ, সামছুল ইসলাম, এস.এম তানভীর, মুক্তার হোসেন রাজু, তানভীর হাসান, শরীফ, শাওন প্রমুখ।
বক্তাগণ বলেন-ক্ষমতাকে কেন্দ্র করে দুই জোটের সন্ত্রাস, হানাহানির কারণে এস.এস.সি পরীক্ষার্থীদের বিড়ম্ভনাই নয় শুধু শিক্ষার্থীদের জীবনও প্রায় ধ্বংসের পথে। ফলে ছাত্র আন্দোলনের মাধ্যমে ছাত্র রাজনীতি ঐতিহ্য ফিরিয়ে আনার লক্ষে আদর্শবাদী ছাত্র সংগঠন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার পাশাপাশি আওয়ামীলীগ ও বিএনপি মেরুকরণের বাহিরে বাম গণতান্ত্রিক বিকল্প শক্তি সমাবেশ গড়ে তোলার আহবান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com