শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

বাহুবলে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে এমপি কেয়া চৌধুরী ॥ বিএনপি-জামায়াত জঙ্গী কায়দায় দেশবাসীকে জিম্মী করে রেখেছে

  • আপডেট টাইম শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৬৪৩ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী এমপি বলেছেন, বিএনপি-জামায়াত জোট জঙ্গী কায়দায় ককটেল ও পেট্রোল বোমাবাজীর মাধ্যমে দেশবাসীকে জিম্মী করে রেখেছে। তারা যে অরাজকতা চালাচ্ছে তাতে সারা দেশটাই বার্ণইউনিটে পরিণত হয়েছে। এ অবস্থা চলতে পারে না। তাই সময় এসেছে রাজনীতির নামে জঙ্গীবাদী কর্মকান্ডের সাথে জড়িত বিএনপি-জামায়াত জোটেকে প্রত্যাখ্যান করার। তিনি গতকাল বিকেলে বাহুবলে আওয়ামীলীগের নেতৃত্বাধিন মহাজোট আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তীতে পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করছিলেন। দেশব্যাপী বিএনপি-জামায়াত জোটের হরতাল-অবরোধের নামে বোমাবাজী ও নৈরাজ্যের প্রতিবাদে গতকাল শুক্রবার বিকেল পৌণে ৫টায় স্থানীয় সাব-রেজিস্ট্রি মাঠ থেকে বের হওয়া মিছিলটি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মধ্যবাজারে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা সদস্য এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী। এমএ মজিদ তালুকদারের উপস্থাপনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই, সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ, জাতীয় পার্টির সাবেক সভাপতি শফি আহমেদ চৌধুরী, আকম উস্তার মিয়া তালুকদার, শাহ আহমেদ আওলাদ, শেখ ফিরোজ মিয়া, আসকর আলী, তাজুল ইসলাম, ইলিয়াস আখঞ্জী, অলিউর রহমান অলি, হাবিবুর রহমান চৌধুরী টেনু, মিলন আখঞ্জী, সোহেল আহমেদ, মকলিছুর রহমান, শফিকুল ইসলাম, আয়াত আলী ও রশিদ আহমেদ প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com