বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

ইমরান-ঝলক ও রুমেলের মুক্তির দাবীতে জেলা ছাত্রদলের বিক্ষোভ

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৪৫৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ জেলা ছাত্রদল নেতা এমদাদুল হক ইমরান-এর মুক্তির দাবীতে এক বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে হবিগঞ্জ জেলা ছাত্রদল। গত শনিবার বিকেলে জেলা ছাত্রদল নেতা আব্দুল কাইয়ূম এর নেতৃত্বে জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক এমদাদুল হক ইমরান, পলিটেকনিক ছাত্রদলের আহ্বায়ক জিকে ঝলক, হবিগঞ্জ পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রুমেল খান চৌধুরী, মেহেদী হাসানসহ ছাত্রনেতাদের মুক্তির দাবীতে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি শহরের চৌধুরী বাজার পয়েন্ট থেকে শুরু হয়ে কামড়াপুর পয়েন্টে এক পথ সভায় মিলিত হয়। উক্ত পথ সভায় বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের সদস্য সৈয়দ রুহেব হোসেন, সদর থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক অলিউর রহমান হান্নান, মোঃ আশিক, পৌর যুবদলের সদস্য তারেক আহমেদ, ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাজিদুর রহমান সাজিদ, নাজমুল আহমেদ, ছাত্রদল নেতা ইকবাল আহমেদ, কামাল, জায়েদ ও ইমন প্রমূখ। বক্তারা বলেন, জেলা ছাত্রদলের বিপ্লবী আহবায়ক তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, যুগ্ম আহবায়ক আব্দুল আওয়াল মজনুর উপর মিথ্যা মামলা প্রত্যাহার ও সকল ছাত্রনেতাদের মুক্তির দাবী জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com