রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

চুনারঘাটে সিএনজি-ট্রাক্টরের সংঘর্ষে মহিলাসহ আহত ৫

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৬৮৮ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটÑসায়েস্তাগঞ্জ সড়কের শ্রীকুটা নামক স্থানে সিএনজি ও ট্রাক্ট্ররের মুখোমুখি সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। বুধবার সকাল ৮টায় উপজেলার শ্রীকুটা নামক স্থানে এ দুর্ঘনাটি ঘটেছে।
আহত সূত্রে জানা যায়, চুনারুঘাট থেকে ছেড়ে যাওয়া যাত্রীবাহী সিএনজি শায়েস্তাগঞ্জ যাওয়ার সময় শ্রীকুটা নামক স্থানে পৌছুলে বিপরিত দিক থেকে আসা মাটিবাহী ট্রাক্টরটি মহাসড়কে আসলে সিএনজিন সাথে সংঘর্ষ হয়।
এতে আহত হন চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের আইতন গ্রামের আব্দুল কাইয়ূমের ছেলে মোসলেম আলী (৪০), সাটিয়াজুরী ইউনিয়নের বিহারীপুর গ্রামের হায়দার আলীর ছেলে আসিকুর রহমান (২৫), সদর ইউনিয়নের জাজিউতা গ্রামের কদর আলীর পুত্র সুমন (২৩), আখাউড়া উপজেলা মুরগাপাড়া গ্রামে নীপেন্দ্র চক্রবর্তী’র স্ত্রী সীমা রাণী চক্রবর্তীসহ ৫ জন আহত হয়। গুরুতর আহত অবস্থা প্রথমে চুনারুঘাট হাসপাতালে পরে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করা হয়। চুনারুঘাট থানার এএসআই শাহিন ঘটনাস্থল থেকে রাব্বানি পরিবহন নামে ট্রাক্ট্রারটি ও সিএনজি উদ্ধার করে থানা নিয়ে নিয়ে আসেন।
উল্লেখ্য, দুই দিনের ব্যবধানে গত সোমবার সিএনজি ও ট্রাক্টর মুখোমুখি সংঘর্ষে এক জন নিহত হয়েছে। এ নিয়ে জনসাধারনের মধ্যে আতংক সৃষ্টি হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com