রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

জেলা শিশু-কিশোর সংগঠনের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

  • আপডেট টাইম বুধবার, ১১ মার্চ, ২০১৫
  • ৬০৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা বিএনপির ভারপাপ্ত সাধারণ সম্পাদক পৌর বিএনপির সভাপতি ও জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আমিনুর রশিদ এমরান, শ্রমিকদল নেতা ফারুক আহমেদ, জেলা যুবদল নেতা কামাল শিকদার ও ছাত্রদল নেতা হারুনসহ আওয়ামী জুলুম নির্যাতনের শিকার সকল রাজবন্দিদের মুক্তি ও ২০ দলীয় জোট নেত্রী বেগম খালেদার জিয়ার ঘোষিত হরতাল ও অবরোধের সমর্থনে জেলা শিশু-কিশোর সংগঠন এক বিশাল বিক্ষোভ মিছিল করেছে। গতকাল বিকেলে শহরের নতুন বাস টার্মিনাল সড়কে সংগঠনের জেলা সাধারন সম্পাদক রাসেল মোল্লার নেতৃত্বে মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিল শেষে সংগঠনের সহ-সভাপতি মেরাজ আহমেদ এর সভাপতিত্বে ও রাসেল মোল্লার পরিচালনায় শহরের মোত্তালিব চত্তরে এক পথ সভায় মিলিত হয়। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্যে রাখেন, সহ-সভাপতি আবুল বাশার জুম্মন, সাংগঠনিক সম্পাদক আলতাবুল হাসান প্রিন্স, হোসাইন মোঃ শাহ আলম, জেলা ছাত্রদল নেতা মুসা আহমেদ দিপু, আব্দুর রাজ্জাক শামীম, রমজান, এ সময় উপস্থিত ছিলেন, রাসেদুজ্জামান রকি, সেলিম আহমেদ, জামসেদ আলম, নয়ন, জাহাঙ্গীর চৌধুরী, ছায়েদুল হক, হারুন রাজা, ইমন, শাকিল, শাকিল (২), টিপু, সৌরভ, সোহেল,  আশিক, মঞ্জিল, সোহেল মিয়া, আলী আহমদ, লিমন মিয়া, মনসুর আহমেদ প্রমূখ।
বক্তারা সকল রাজবন্দির মুক্তির দাবী জানান এবং ২০ দলীয় জোটের হরতাল সফল করার আহবান জানান। আওয়ামী স্বৈরাচারী সরকারের সকল জুলুম, নির্যাতন, মামলা, হামলার মোকাবেলায় সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহবান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com