বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নবীগঞ্জে ১০ যুক্তরাজ্য প্রবাসীকে সংবর্ধনা দিয়েছে মানবাধিকার বাস্তবায়ন সংস্থা

  • আপডেট টাইম শনিবার, ১৪ মার্চ, ২০১৫
  • ৫৯৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ গতকাল রাত ৮ ঘটিকায় নবীগঞ্জ উপজেলা শাখা মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার আজীবন দাতা সদস্যদের উক্ত সংস্থার অস্থায়ী কার্যালয়ে এক সম্মাননা সংবর্ধনা দেওয়া হয়। মানবাধিকার নবীগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক শাহ রিয়াজ নাদির সুমন এর পরিচালনায় ও নবীগঞ্জ উপজেলা শাখা মানবাধিকার সভাপতি খলকু চৌধুরীর সভাপতিত্বে সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। সংবর্ধিত ব্যক্তিত্বগণ হলেন, আলহাজ্ব ফখর উদ্দিন, আলহাজ্ব আব্দুল মুকিত, আলহাজ্ব আহমদ রশিদ, মোঃ ফয়ছল আহমদ, মোঃ খয়রুল হোসেন, মোঃ তফিল আহমদ, সাদেক আহমদ সাহান, মোঃ মুসলেহ উদ্দিন, মোঃ উকিল মিয়া ও বাবুল আহমদ। এসময় সংবর্ধিত ব্যক্তিগণ মানবাধিকারের মাধ্যমে সমাজের বঞ্চিত মানুষদের সার্বিক সহযোগিতা করবেন বলে আশ্বাস প্রদান করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উক্ত সংস্থার নবীগঞ্জ উপজেলা শাখার সহ সাংগঠনিক সম্পাদক শাহ রিদয় আহমদ রুহেল, সমাজ কল্যাণ সম্পাদক সুশান্ত বৈদ্য, সহ মহিলা বিষয়ক সম্পাদিকা হামিদা বেগম, মহিলা সদস্য শরিফা বেগম, শাহীদা বেগম, রিমা বেগম সহ অন্যান্যরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com