বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

জেলা পরিষদ প্রশাসক ও উপজেলা চেয়ারম্যানকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে মিরপুরে ছাত্রলীগের বিক্ষোভ

  • আপডেট টাইম রবিবার, ১৫ মার্চ, ২০১৫
  • ৪৭৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক ডাঃ মুশফিক হুসেন চৌধুরী ও বাহুবল উপজেলা চেয়ারম্যান আব্দুল হাইকে প্রাণনাশের হুমকি দেয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে মিরপুর আলিফ সোবহান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ। শনিবার দুপুরে মিরপুর এলাকায় বিক্ষোভ মিছিল শেষে পথসভায় বক্তব্য রাখেন কলেজ ছাত্রলীগ আহবায়ক আলী আজম, ফয়সল, সোহাগ, মুজ্জামীল, কামরুল, বাপু প্রমূখ। বক্তাগণ অবিলম্বে দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এদিকে বাহুবল মডেল থানার ওসি মোশাররফ হোসেন জানান, হুমকিদাতা জায়েদ মিয়া বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি। তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com