বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

মাধবপুরে ৫ম শ্রেনীর ছাত্র অপহরন ॥ মুক্তিপণ দাবি

  • আপডেট টাইম রবিবার, ১৫ মার্চ, ২০১৫
  • ৫৭৫ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের সাহেব নগর ব্র্যাক স্কুলের ৫ম শ্রেনীর এক ছাত্রকে অপহরন করে মুক্তিপণ দাবি করেছে দুর্বৃত্তরা।
অপহৃতের পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়-চৌমুহনী ইউনিয়নের রামনগর গ্রামের আইয়ুব আলীর ছেলে সাহেব নগর ব্র্যাক স্কুলে ৫ম শ্রেনীর ছাত্র মেহেদী হাসান (১১) শনিবার সকালে প্রতিদিনের ন্যায় বিদ্যালয়ে যায়। সকাল প্রায় সাড়ে ১০টার দিকে একই গ্রামের মৃত রহমত আলী ওরপে আবু মিয়ার ছেলে পাভেলসহ দুর্র্বৃত্তরা স্কুলের পাশে জনৈক ব্যক্তির বাড়ী দেখিয়ে দেয়ার কথা বলে মেহেদী হাসানকে স্কুল থেকে নিয়ে যায়। দীর্ঘ সময় মেহেদী ফিরে না আসায় স্কুলের প্রধান শিক্ষক মেহেদীর পরিবারের কাছে ঘটনা জানায়। অপর দিকে দুপুরের পর থেকে দুর্বৃত্তরা মোবাইল ফোনে মেহেদীর পরিবারের কাছে ৬০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। এ ব্যাপারে চৌমুহনী ইউনিয়ন চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ জানান-অপহরনকারী মোবাইল ফোনের মাধ্যমে মুক্তিপণ দাবি করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com