রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

বাণিজ্য মেলায় যুবককে ছুরিকাঘাত মামলার প্রধান আসামী বাপ্পী আটক

  • আপডেট টাইম সোমবার, ১৬ মার্চ, ২০১৫
  • ৫০০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ নিউফিল্ডে কৃষি শিল্প ও বাণিজ্য মেলায় যুবতীকে উত্যক্তের ঘটনা নিয়ে ছুরিকাঘাত করার প্রধান আসামী বাপ্পী (১৮) কে আটক করেছে পুলিশ। সে শহরের মাহমুদাবাদ এলাকার এডভোকেট ফারুকুর রহমানের পুত্র। গতকাল রবিবার দুপুরে সদর পুলিশ অভিযান চালিয়ে তার বাসা থেকে তাকে আটক করে। পুলিশ জানায় সম্প্রতি বাণিজ্য মেলায় যুবতীকে উত্যক্ত করে। এসময় ২নং পুল এলাকার ছাত্রলীগ নেতা মোহন মিয়া নামে এক যুবক প্রতিবাদ করলে তাকে ছুরিকাঘাত করে রক্তাক্ত করে বাপ্পীসহ কতিপয় যুবক। মোহনকে রক্তাক্ত অবস্থায় প্রথমে হবিগঞ্জ হাসপাতাল পরে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানি মেডিকেলে প্রেরণ করা হয়। এব্যাপারে মোহনের ভাই বাদি হয়ে সদর থানায় মামলা করলে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঘটনার মূল নায়ক বাপ্পীকে আটক করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com