বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি উদ্যানে বন্য প্রাণীর পানির সংকট প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বানিয়াচংয়ের শিশুর মৃত্যু ॥ আহত ৭ মাধবপুর ভূমি অফিসে গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় জনভোগান্তি বাহুবলে এক অসহায় পিতার আকুতি ॥ “আমার সন্তানকে বাঁচান” ইকুইপ প্রকল্পের উদ্যোগে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন পড়ে আছে কড়ই গাছ বিজিবির পৃথক অভিযান দেশীয় অস্ত্র, মদ ও কাপড়সহ আটক ২ বাহুবলে পরকিয়া প্রেমের বলি গৃহবধূ সুমির দাফন সম্পন্ন ॥ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক হবিগঞ্জ শহর থেকে ১৬ বছরের কিশোরী নিখোঁজ চুনারুঘাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নবীগঞ্জে সোনার বাংলা একাডেমির কৃতিত্ব

  • আপডেট টাইম সোমবার, ১৬ মার্চ, ২০১৫
  • ৪৬৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে ২০১৪ সালে অনুুষ্ঠিত প্রাথমিক সমাপনী পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীদের বৃত্তির ফলাফল প্রকাশ হয়েছে। গতকাল দুপুরে প্রকাশিত ফলাফলে অনবদ্য কৃতিত্ব দেখিয়েছে উপজেলার কুর্শি ইউনিয়নের সোনার বাংলা একাডেমি এন্ড জুনিয়র হাইস্কুল। ১টি ট্যালেন্টপুলসহ তিনজন শিক্ষার্থী বৃত্তি পেয়ে ইউনিয়নের মধ্যে সেরা সফলতা দেখিয়েছে।
উপজেলা শিক্ষা অফিস সূত্র জানায়, গতকাল ২০১৪ সালের পিইসিই পরীক্ষায় অংশ নেয়া বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ফলাফল ঘোষণা করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। উপজেলায় ডিআরভুক্ত ৭১৬৯ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে। এর মধ্যে ৫৭জন ট্যালেন্টপুল এবং ৯৩ জন সাধারণ গ্রেডে বৃত্তি প্রাপ্ত হয়। এর মধ্যে সোনার বাংলা একাডেমি এন্ড জুনিয়র হাইস্কুলের কৃতি শিক্ষার্থী জাদিল আহমদ তানিম ট্যালেন্টপুল (রোল নং ২৮৮২), মাহবুবুর রহমান অপু সাধারন গ্রেড (রোল নং ২৮৮৩) ও মোঃ রায়হান আহমদ সাধারন গ্রেড (রোল নং ২৮৮৪) বৃত্তি লাভ করে। ইউনিয়নে সেরা সফলতার জন্য একাডেমির প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক সাংবাদিক এম এ বাছিত শিক্ষক, অভিভাবকসহ এলাবাসীর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন। উল্লেখ্য, ২০১১ সাল থেকে উল্লেখিত প্রতিষ্ঠান পিইসিই পরীক্ষায় শতভাগ সফলতাসহ বৃত্তি প্রাপ্তির কৃতিত্ব দেখিয়ে আসছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com